Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

এক হাজার ছবি নিয়ে চারদিন ব্যাপী এক চিত্র প্রদর্শনী আয়োজন করল রিষড়া মীরা স্মৃতি শিশু অঙ্কন শিক্ষাকেন্দ্র। বাঙ্গুর পার্ক এলাকার পার্ক তরুণ দল মাঠে আয়োজিত হয় এই প্রদর্শনী।

টুকরো খবর
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিষড়ায় এক হাজার ছবির প্রদর্শনী
• এক হাজার ছবি নিয়ে চারদিন ব্যাপী এক চিত্র প্রদর্শনী আয়োজন করল রিষড়া মীরা স্মৃতি শিশু অঙ্কন শিক্ষাকেন্দ্র। বাঙ্গুর পার্ক এলাকার পার্ক তরুণ দল মাঠে আয়োজিত হয় এই প্রদর্শনী। প্রায় ১,৮০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। প্রদর্শনীর উদ্বোধন করেন স্থাপত্যশিল্পী বিমল কুণ্ডু। উপস্থিত ছিলেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, সুরভারতী বোর্ডের প্রেসিডেন্ট অরিজিৎ চক্রবর্তী সহ অনেকে। সংস্থার কর্ণধার চঞ্চল ঘোষ বলেন, ‘৩৫ বছর ধরে চলা এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদেরও ৭০টি শিল্পও প্রদর্শিত হয়েছে।’ শিক্ষার্থীদের জন্য ওয়ার্কশপও ছিল। পূর্ব মেদিনীপুরের নিজস্ব শিল্প গালার পুতুল তৈরির সঙ্গে একেবারে শিশুদের জন্য ছিল ক্যানভাস মোলডিটের ওয়ার্কশপ। আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতার। যেখানেও অংশ নেয় কয়েকশো প্রতিযোগী। প্রতি বছরের মতো এবছরও পুরস্কারে ছিল চারটি সোনার চেন সহ অন্যান্য পুরস্কার।

Advertisement

বি সরকার জহুরির ফ্যাশন শো
• বার্ষিক ক্যালেন্ডার উন্মোচনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও ফ্যাশন শো-এর আয়োজন করেছিল বি সরকার জহুরি। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত এই স্বর্ণপ্রতিষ্ঠান কলকাতার বুকে যথেষ্ট জনপ্রিয় ও বহুল পরিচিত। ২০২৬-এর নতুন কালেকশন হিসেবে হালকা ওজনের আধুনিক স্লিক গয়না যেমন প্রদর্শিত হয়, তেমনই ভারী ওজনের ঐতিহ্যবাহী পুরনো নকশার গয়নাও প্রকাশ্যে আনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরত জাহান। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন সংস্থার কর্ণধার শ্রী সরকার ও জয়দীপ সরকার। বি সরকার জহুরির ইতিহাসও বর্ণাঢ্য। বাংলা স্বর্ণযুগের গানের অন্যতম সুরকার ও গীতিকার বীরেশ্বর সরকারের হাত ধরেই এর পথ চলা শুরু। তাই অলঙ্কারের সঙ্গে সংস্কৃতিও এই পরিবারের ঐতিহ্য। সেটি বহন করে পারিবারিক ব্যবসাকে আরও প্রশস্ত করেছেন প্রতিষ্ঠাতার কন্যা শ্রী সরকার। বউবাজার ও এলগিন রোডে তাঁদের পুরনো শোরুম থাকলেও আজ সারা রাজ্য জুড়েই এদের অসংখ্য শাখা। এই অনুষ্ঠান উপলক্ষ্যে কলকাতার এক বিখ্যাত ক্লাবে বসেছিল চাঁদের হাট।

Advertisement
সম্পর্কিত সংবাদ