Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টু করো খবর

একদল চিত্রশিল্পী, স্থপতি ও ভাস্করকে নিয়ে তৈরি হয়েছিল ‘বুধের আড্ডা’। প্রায়ই শহরের নানা প্রদর্শশালায় বিভিন্ন রকমের প্রদর্শনীর আয়োজন করে এই সংস্থা।

টু করো খবর
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বুধের আড্ডা-র প্রদর্শনী শহরে

Advertisement

•একদল চিত্রশিল্পী, স্থপতি ও ভাস্করকে নিয়ে তৈরি হয়েছিল ‘বুধের আড্ডা’। প্রায়ই শহরের নানা প্রদর্শশালায় বিভিন্ন রকমের প্রদর্শনীর আয়োজন করে এই সংস্থা। প্রতিটি প্রদর্শনীই নিত্য নতুন ভাবনায় সাজানো থাকে। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে শুরু হয়েছে এমনই এক প্রদর্শনী। উদ্বোধন করেন শিল্পী বাদল পাল, শিল্প-ইতিহাসবিদ প্রশান্ত দাঁ, ভাস্কর বিমল কণ্ডু ও চিত্রশিল্পী সমীর আইচ। প্রদর্শনী চলবে আজ, ২২ আগস্ট পর্যন্ত। বাদল পাল, সুজিত কুমার ঘোষ, গোপা কুণ্ডু, প্রতীক মল্লিক, সুপ্রভাত ভাদুড়ি সহ ন’জন শিল্পীর অপরূপ চিত্রকলা নিয়ে সেজেছে এই প্রদর্শনী। দর্শকদের জন্য বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।

Advertisement
সম্পর্কিত সংবাদ