Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

পান হেলথ নতুন পণ্য নিয়ে এসেছে বেবি কেয়ার ও মহিলাদের হাইজিনে। গুজরাতের রাজকোটে উৎপাদন কেন্দ্রের মাধ্যমে সুস্থ জীবনের লক্ষ্য। বিস্তারিত পড়ুন।

টুকরো খবর
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পান হেলথ-এর নতুন পণ্য

Advertisement

• ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে ভর করে বেবি কেয়ার, মহিলা হাইজিন এবং অ্যাডাল্ট কেয়ার ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে জোর দিল পান হেলথ। বড়ো পরিসরে উৎপাদন, নিয়মিত নতুন পণ্য বাজারে আনার উপরেও বিশেষ নজর দেওয়া হয়েছে। বেবি কেয়ারের ক্ষেত্রে লিটল অ্যাঞ্জেল, মহিলাদের স্বাস্থ্যসম্মত পণ্যের জন্য এভারটিন ও অ্যাডাল্ট কেয়ারের ক্ষেত্রে লিবার্টি, এই তিন প্রধান ব্র্যান্ড রয়েছে এই সংস্থার। লিটল অ্যাঞ্জেল এখন শুধু ডায়াপার এবং ওয়াইপসেই সীমাবদ্ধ নেই। প্রিমিয়াম বেবি কেয়ার বিভাগে পাবেন বেবি ফিডিং ও বাথ কেয়ার, প্রিমিয়াম সিনডেট বার, প্রিমিয়াম বেবি সোপ সহ আরও নানা প্রয়োজনীয় পণ্য। অন্যদিকে এভারটিন-এ মিলবে প্রিমিয়াম হাইজিন সামগ্রী প্রভৃতি। গুজরাতের রাজকোটে ভারতের সবচেয়ে বড়ো ডিসপোজেবল হাইজিন পণ্য উৎপাদন কেন্দ্র রয়েছে পান হেলথের। সংস্থার সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর চিরাগ পান বলেন, ‘আমরা বিশ্বাস করি, ভালো হাইজিনই সুস্থ জীবনের প্রথম ধাপ। ভারতে তৈরি, ভালো মানের, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী হাইজিন পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’ সংস্থার রয়েছে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, আধুনিক মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শক্তিশালী রিসার্চ ও উন্নয়নের সুবিধা। ব্যবসার পাশাপাশি সমাজে হাইজিন সম্পর্কে সচেতনতা বাড়াতেও পান হেলথ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। স্মাইল ম্যাটার্স, মাসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি সহ নানা সামাজিক উদ্যোগ তারই প্রমাণ।
মেলবন্ধন 
• সদ্য মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘ধামাল ৪’। এই ছবির সঙ্গে হাত মিলিয়েছে সালোনি কাচ্চি ঘানি সর্ষের তেল। সংস্থার দাবি, এই উদ্যোগের মাধ্যমে তারা দর্শকের কাছে বিনোদনের পাশাপাশি স্বাস্থ্যকর খাবারের গুরুত্বও তুলে ধরতে পারবে। ‘ধামাল ৪’ যেমন পারিবারিক বিনোদনের ছবি, তেমনই সালোনি সর্ষের তেলও বিশুদ্ধ স্বাদ ও গুণমানের জন্য পরিচিত। তাই এই সহযোগিতার মাধ্যমে সুস্বাদু ও স্বাস্থ্যকর রান্নার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। এর পাশাপাশি সালোনি তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে একটি প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। সেখানে অংশগ্রহণকারীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ