Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খ ব র

শিল্পযাত্রা কোনো সরল পথ নয়, বরং জীবনের নানা অভিজ্ঞতায় বদলে যাওয়া এক নদীর মতো। সেই শিল্পবোধ এবার এক ছাদের নীচে

টুকরো  খ ব র
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমা বড়ালের চিত্রে নারীর সংগ্রাম

Advertisement

• শিল্পযাত্রা কোনো সরল পথ নয়, বরং জীবনের নানা অভিজ্ঞতায় বদলে যাওয়া এক নদীর মতো। সেই শিল্পবোধ এবার এক ছাদের নীচে। শিল্পী সোমা বড়ালের ১৭টি ছবি ও একটি ইনস্টলেশন নিয়ে সেজে উঠেছে অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সাউথ গ্যালারি। আজ, ১৬ মে প্রদর্শনীর শেষ দিন। গত ১০ মে প্রদর্শনীটি উদ্বোধন করেন শিল্পী সনাতন দিন্দা। শিল্পীর নোটবুকে থাকা নানা চিত্রের মধ্যে সমাজে নারীর অবস্থান নিয়ে প্রশ্ন উঠে আসে। 
এক সিরিজে তিনি নিজের কানের দুল এঁকেছেন, যা ধীরে ধীরে হারিয়ে যাওয়া নারীর উপস্থিতির প্রতীক হয়ে উঠেছে। অন্য একটি সিরিজে পাখির ঠোঁটকে দেখা যায় কাঁচি জাঁতি সহ গেরস্থালির বিভিন্ন যন্ত্রে আটকে পড়তে। স্বাভাবিক ভাবেই এসব ছবিতে অন্য ব্যঞ্জনা তৈরি হয়। 
এইসব ছবির মাধ্যমে সোমা ঘরের ভিতরে নারীর সংগ্রামকে তুলে ধরেন। দর্শক বাস্তবের সঙ্গে এর মিল খুঁজে পেয়েছেন। প্রদর্শনীটি দেখা যাবে আজ, ১৬ মে বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ