বাংলার ঢাকিদের শ্রদ্ধা জানাল আইটিসি-র সানরাইজ
• বাঙালির উৎসবে যেমন খাওয়াদাওয়ার একটা পাঠ থাকে, তেমনই ঢাকের বোল ছাড়া ঘরের মেয়ে উমাকে আদর-যত্ন করার কথ তাঁরা ভাবতেই পারে না। অথচ এই ঢাকিরা প্রাপ্য সম্মান পান কই? এবছর সেই চিত্র বদলাতে এগিয়ে এসেছে আইটিসি সানরাইজ, ‘সানরাইজ ঢাকি উৎসব’–এর মাধ্যমে। মহালয়ার সকালে কুমোরটুলি ঘাটে আয়োজিত হল এই উৎসব। শতাধিক ঢাকি ঢাকের তালে মানুষকে মাতিয়ে তুললেন। আয়োজকদের মতে, কুমোরটুলি এমন এক স্থান যেখানে দেবীর বিগ্রহ তৈরি থেকে চক্ষুদান সবই সম্পন্ন হয়। তাই কুমোরটুলির সঙ্গে এই উৎসবের আবেগ জড়িয়ে। ঢাকিদের দলকে নেতৃত্ব দেন আন্তর্জাতিকস্তরের পারকাশন শিল্পী তন্ময় বোস, সঙ্গে ‘পদ্মশ্রী’ গোকুল ঢাকি। তাঁদের হাত ধরেই উন্মোচিত হল সানরাইজের জন্য বিশেষভাবে রচিত দুর্গাপুজোর সুর। এই প্রসঙ্গে আইটিসি স্পাইসেস-এর বিজনেস হেড পীয়ূষ মিশ্র বললেন, ‘ঢাকি উৎসবের মাধ্যমে সানরাইজ চায় ঢাকিদের সম্মানিত করতে, অনেক শিল্পীর একত্র পরিবেশনা একটি অসাধারণ মুহূর্ত তৈরি করেছে। সানরাইজ এভাবেই বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ গত কয়েক বছর ধরেই সানরাইজ ধারাবাহিকভাবে এমন সব উদ্যোগ নিয়েছে। যেমন— বাংলার প্রথম মহিলা পুরোহিতকে দিয়ে দুর্গাপূজা আয়োজন, কিংবা ‘দুর্গতিনাশিনী’ ক্যাম্পেনের মাধ্যমে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া। এবছর ঢাকি উৎসব সেই পথকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলেই সংস্থার দাবি।



