Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে শুভ বিবাহ উৎসব। ৩১ ডিসেম্বর পর্যন্ত দোকানের প্রতি শোরুমে এই উৎসব চলবে।

টুকরো খবর
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্যাম সুন্দর জুয়েলার্স-এর শুভ বিবাহ উৎসব

Advertisement

 শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে শুভ বিবাহ উৎসব। ৩১ ডিসেম্বর পর্যন্ত দোকানের প্রতি শোরুমে এই উৎসব চলবে। এই উদ্যোগের উদ্দেশ্য হল, ভারতীয় ঐতিহ্যের উদ্‌যাপন ও বিয়ের মরশুমে গ্রাহকদের কাছে গয়নার নতুন সম্ভার নিয়ে আসা। এ বছর সোনা এবং হীরের বিয়ের গয়নার এক সম্পূর্ণ নতুন সংগ্রহ নিয়ে আসা হয়েছে। এই সময় গ্রাহকদের জন্য লাকি ড্র, আকর্ষণীয় অফার ইত্যাদি থাকবে। সোনার গয়নার মজুরিতে ২০ শতাংশ ছাড় থাকছে।  হীরের গয়নার মজুরিতে ৬৫ শতাংশ ছাড় রয়েছে। প্রতি কেনাকাটায় পাবেন উপহার। থাকছে পনেরো দিন অন্তর একবার লাকি ড্রয়ের বিজেতা ও তার একজন সঙ্গীর জন্য থাকবে শিমলা, জয়পুর এবং গোয়া ভ্রমণ প্যাকেজ জেতার সুযোগ। তাছাড়াও ওল্ড গোল্ড এক্সচেঞ্জের সুযোগ, হলমার্ক যুক্ত সোনায় ১০০ শতাংশ মূল্যের গয়না ফেরত পাওয়ার সুযোগ ও মাসে মাসে টাকা জমিয়ে ডিসকাউন্টে গয়না কেনার সুবিধাও রয়েছে।
বিড়লা অ্যাকাডেমিতে প্রদর্শনী
• একদল শিল্পী ও স্থপতিকে নিয়ে প্রদর্শনীর আয়োজন করল ইনফাইনাইট কোয়েস্ট। গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বিড়লা অ্যাকাডেমি অব আর্ট অ্যান্ড কালচারে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাদল পাল, সুজিত কুমার ঘোষ, সুপ্রভাত ভাদুড়ি, সমর কুণ্ডু, গোপা কুণ্ডু, রাজরাপ্পা রায় সহ ১৮ জন শিল্পী। প্রদর্শনীটি উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী বাদল পাল, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, শিল্প ইতিহাসবিদ প্রশান্ত দাঁ, বিশিষ্ট স্থপতি বিমল কুণ্ডু, চিকিৎসক ডাঃ অনুপ কুমার ভৌমিক প্রমুখ। প্রতিদিন বেলা ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ইতিমধ্যেই উৎসাহীরা এই প্রদর্শনী দেখার জন্য উপস্থিত হয়েছেন। শিল্পীদের অন্য ধারার কাজ দেখার সুযোগ থাকছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ