Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টু ক রো খ ব র

সম্প্রতি কলকাতা শহরে এক ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনাসভার আয়োজন করল ওয়ান্ডার উইভস্। গৌতম মুখোপাধ্যায় এবং তাঁর সহধর্মিনী অধ্যাপিকা অনন্যা মুখোপাধ্যায়ের উদ্যোগে তৈরি এই সংস্থা।

টু  ক  রো  খ ব র
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শহরে প্রদর্শনী ওয়ান্ডার উইভস্-এর

Advertisement

সম্প্রতি কলকাতা শহরে এক ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনাসভার আয়োজন করল ওয়ান্ডার উইভস্। গৌতম মুখোপাধ্যায় এবং তাঁর সহধর্মিনী অধ্যাপিকা অনন্যা মুখোপাধ্যায়ের উদ্যোগে তৈরি এই সংস্থা। ‘প্রকৃতি প্রতিটি সুতোয়: এক স্থিতিশীল ভবিষ্যতের নকশা’ এই শিরোনামে পরিবেশ-সচেতন এই প্রদর্শনীর আয়োজন করেন তাঁরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন, রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির, বেলুড়ের স্বামী বেদাতীতানন্দ, আইআইইএসটি শিবপুরের অধ্যাপক-ইন-চার্জ কণিকা দাস ভট্টাচার্য, আইসিএমআর-এর গবেষক ডঃ সুস্মিতা ভট্টাচার্য, সমাজ-সেবী শিক্ষাবিদ অনিন্দিতা রায় সান্যাল, চলচ্চিত্র পরিচালক দেবাশিস সেন শর্মা সহ নানা বিশিষ্টজন। আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে ছিল ভারতের নিজস্ব ফ্যাশনশৈলীর অন্যতম সেরা দেশজ প্রাকৃতিক উপাদান পাট। পাটের গ্রাম্য আকর্ষণ থেকে শুরু করে মুদ্রিত কাপড়ের উজ্জ্বল রং, ও ফ্যাশনে ব্যবহৃত স্থিতিশীল উপকরণগুলির উপযুক্ত ব্যবহার নিয়ে আলোচনা করেন অতিথিরা।

 

কালারবার আনল নয়া প্রসাধনী

গরমকে টেক্কা দিতে সাজগোজের প্যালেটে নতুন নানা উপাদান যোগ করল কালারবার। সংস্থার মতে, ব্লুবেরি, মালবেরি ও নিয়াসিনামাইড দিয়ে তৈরি টু-ইন ওয়ান টোনার সেরাম ত্বককে দেবে জলের প্রশান্তি ও এই গরমে ঘাম নিয়ন্ত্রণে করবে। এই টোনার-সেরামের দাম পড়বে ৮৯৯ টাকা। এছাড়া ওয়াটার বম্ব রেঞ্জে ফেদার-লাইক প্রাইমার বাইরের ধুলোময়লা থেকে ত্বককে বাঁচাবে। মেকআপের আগে আদর্শ বেস তৈরি করে ত্বককে গরমের ঘামের হাত থেকে বাঁচাবে, মেকআপ সহজে গলতে দেবে না ও ত্বককে মসৃণ করে তুলবে। দাম ধার্য হয়েছে ৮৫০ টাকা। এছাড়াও এই সংস্থার নতুন পণ্য ম্যাজিক ওয়াটার ক্রিম বা ময়েশ্চারাইজারটি ৭২ ঘণ্টা একটানা হাইড্রেশন দিতে সক্ষম। দাম পড়েবে ৮৫০ টাকা। এরই সঙ্গে আরও একটি ফেস মাস্ক বাজারজাত করেছে তারা। থার্স্ট কোয়েঞ্চিং মাস্ক নামের এই প্রোডাক্টটি বিভিন্ন জলজ উদ্ভিদ ও জলে দ্রবীভূত প্রোটিন ও খনিজ দিয়ে তৈরি। এই মাস্কের দাম ধার্য হয়েছে ৯৫০ টাকা। এছাড়াও চেরি, জোজোবা, কাকাড়ু ও অ্যাভোকাডো তেল মিশিয়ে তৈরি সুদিং পিএইচ লিপ অয়েল তৈরি করেছে কালারবার। এই গরমে ঠোঁটে আর্দ্রতা বজায় রাখতে বিশেষ কার্যকর এই তেল। দাম পড়বে ৭৫০ টাকা। এছাড়াও এসপিএফ৩০ সহ ক্রিস্টাল গ্লো ফাউন্ডেশনও পাবেন। দাম ১৪৯৯ টাকা। ভিটামিন ই সমৃদ্ধ পারফেক্ট ম্যাচ প্রাইমার পাবেন ৯৫০ টাকায়। মোহময়ী ঠোঁটে জেল্লা ও আবেদন আনতে ব্যবহার করতে পারেন ১২৫০ টাকা মূল্যের প্লাম্পিং লিপ গ্লস।

 

ঘোষবাড়ির অন্নপূর্ণা পুজোয় মাতোয়ারা এলাকা

পাইকপাড়ার ঘোষবাড়িতে অন্নপূর্ণা পুজো পেরিয়ে গিয়েছে শতবর্ষ। এবছর ১০৬তম বর্ষেও আয়োজন ছিল চোখে পড়ার মতো। প্রতি বছর অন্তত চার-পাঁচ হাজার মানুষ এই পুজোর টানে হাজির হন ঘোষ বাড়িতে। একসময় ভাঙরের বাড়িতে এই পুজো শুরু হলেও এখন এই পুজোর ভার সামলাচ্ছেন ঘোষবাড়ির চতুর্থ প্রজন্ম সোমনাথ ঘোষ সহ তাঁর পরিবার। পুজোর দিন। সকাল ও বিকেল দু’বেলাই ভক্তসমাগম ঘটে এই বাড়িতে। দুপুরে খিচুড়ি, লাবড়া, পায়েস সহযোগে ভোগ দেওয়া হয়। রাতে লুচি, আলুরদম, পনির, মিষ্টি সহযোগে দেবীর অন্নভোগের ব্যবস্থা করা হয়। ভক্তদের বেশিরভাগই দুপুরে প্রসাদ গ্রহণ করেন। বাকিরা রাতে। পুজোর উদ্যোক্তা ও দায়দায়িত্ব ঘোষবাড়ির হলেও বর্তমানে চারটি পাড়া মিলে এই পুজোয় স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে পারিবারিক পুজোটিকে প্রায় বারোয়ারি পুজোর মতোই সর্বজনীন আনন্দের করে তুলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ