Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে আধুনিকতার সাজে পুরুষকে সাজাতে উদ্যোগী হল কল্যাণ জুয়েলার্স। সেই উপলক্ষ্যে সেনহোর কালেকশন প্রস্তুত করেছে এই সংস্থা। প্রতিটি পণ্যই উন্নতমানের নকশা ও কারিগরিতে সেজেছে।

টুকরো খবর
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কল্যাণ জুয়েলার্স-এর মেন’স ডে কালেকশন
• আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে আধুনিকতার সাজে পুরুষকে সাজাতে উদ্যোগী হল কল্যাণ জুয়েলার্স। সেই উপলক্ষ্যে সেনহোর কালেকশন প্রস্তুত করেছে এই সংস্থা। প্রতিটি পণ্যই উন্নতমানের নকশা ও কারিগরিতে সেজেছে। হাতে পরার জন্য প্ল্যাটিনামের কাড়া, ডুয়াল উইভ চেইন, ব্রেসলেট, টু টোন স্লিম চেইন, ক্লাসিক কাফ ইত্যাদি অলঙ্কার পাবেন এই কালেকশনে। ঘরোয়া অনুষ্ঠান বা কোনও বড় পার্টি, যে কোনও আসরেই এই ধরনের গয়না পরতে পারেন। রোজ গোল্ড ও হোয়াইট গোল্ডের মিশেলে তৈরি স্লিম চেইন ও ব্রেসলেটও বেশ আকর্ষণীয়। নিজের সাজসজ্জায় আভিজাত্য মেশাতে সোনার কাফ ব্যবহার করতে পারেন পোশাকে। নানা নকশার কাফও থাকছে এই কালেকশনে। ডার্ক শেডের পোশাকের জন্য রোজ গোল্ড ও হোয়াইট গোল্ডের মিশেলে কাফও পাবেন এখানে। আধুনিক পুরুষরাও ফ্যাশন সম্পর্কে সচেতন। নিজেদের সাজাতে ভালোবাসেন তাঁরা। আবার প্রিয়জনকে উপহারেও দিতে পারেন এই আধুনিক ডিজাইনের গয়না।

Advertisement


ফাসট্র্যাক-এর স্মার্ট কসমিক্স
 ঘড়ির অন্য আভিজাত্য। হাতে যতই মোবাইল থাক, এখনও ঘড়িতেই সময় দেখতে পছন্দ করেন অনেকে। ঘড়িতেও ফ্যাশন করা সম্ভব। ধরুন আপনি পরলেনও মনের মতো স্মার্ট ওয়াচ। কিন্তু তা কি অতি আধুনিক মানের? যদি আধুনিক নকশার স্মার্ট ওয়াচ ভালোবাসেন তাহলে আপনার জন্য আরও উন্নত প্রযুক্তির ঘড়ি বাজারে নিয়ে এসেছে ফাসট্র্যাক। এই প্রযুক্তির মাধ্যমে টেক প্রিয় মানুষ নানা ধরনের সুযোগ পাবেন। এই ঘড়িতে রয়েছে কসমিক ট্রাইব ডিজাইন। অনিক্স ব্ল্যাক, কপার ক্লে, গ্র্যানাইট গ্রে রঙে পাবেন এই ঘড়ি। সম্পূর্ণ হাই টেক স্টাইল ও নেক্সট জেন ডিজাইনে পাওয়া যাবে এই ঘড়ি। রয়েছে হেলমেট ইন্সপায়ারড কেস, এআই চ্যাট বক্স, এআই ওয়াচ ফেস, স্মার্ট বোর্ড ও ইনফোগ্রিড, ফিটনেস ট্র্যাকিং, ফাসট্র্যাক কসমিক্স কালার প্যালেট। নতুন প্রজন্ম এই ঘড়িতে আকৃষ্ট হবে বলেই ধারণা সংস্থার বিজনেস হেড শ্রীভাসন কৃষ্ণমূর্তির। পাশাপাশি প্রবীণরাও এই স্মার্ট ওয়াচের প্রেমে পড়বেন। দাম ৬,৪৯৯ টাকা। সাধ্যের মধ্যেই পাবেন পছন্দের এই ঘড়ি।

Advertisement
সম্পর্কিত সংবাদ