গরমের নয়া কালেকশন আনল জকি জুনিয়র
গরমের নয়া কালেকশন আনল জকি জুনিয়র
গরমে শিশুদের আরামদায়ক পোশাক আনল জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক সংস্থা জকি জুনিয়র। শিশুদের উপযুক্ত রংচঙে নরম, ঘাম কম হবে, আরামদায়ক এমন কাপড়ে তৈরি গ্রাফিক প্রিন্টেড ট্যাঙ্ক টপ, টি-শার্ট, কটন শর্টস, জগার্স সহ নানা পোশাকের কালেকশন বাজারজাত করেছে এই সংস্থা। শিশুদের পছন্দ ও আগ্রহের কথা মাথায় রেখেই পোশাকগুলির নকশা তৈরি হয়েছে। স্লিভলেস ট্যাঙ্ক টপে পাবেন রাউন্ড নেক, দুর্দান্ত গ্রাফিক নকশা। যে কোনও আউটিং, খেলাধুলো, এদিক ওদিক যাওয়া এই টপগুলি খুব উপযোগী। এই কালেকশনে পাবেন ৩-১২ বছরের বাচ্চাদের জন্য রিল্যাক্স ফিট ক্যাজুয়াল শর্টস। হাফ স্লিভ শার্টে স্ট্রাইপড নকশাও পাবেন। ক্লাসিক রাউন্ড নেক, শর্ট স্লিভ এর বিশেষত্ব। সারাদিন হুড়োহুড়ি, দৌড়ঝাঁপের জন্য বেছে নিতে পারেন প্রিন্টেড টি শার্ট। স্মার্ট লুকিং, নরম ও আরামদায়ক এই পোশাকেও আপনার সন্তানকে দারুণ মানাবে। মেয়েদের জন্যও রংচঙে, ঢিলেঢালা সুতির টি শার্ট খুঁজলে এই কালেকশন পছন্দ করতে পারেন। এছাড়াও পাবেন টি শার্ট ও শর্টস সেট, স্লিম ফিট জগার্সও। এদের মিক্স অ্যান্ড ম্যাচ সেটগুলিও ছোটদের আগ্রহের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে বলে দাবি সংস্থার। তাই গরমের সঙ্গে পাল্লা দিয়ে এবার ফ্যাশন কোশেন্ট যোগ হবে বাচ্চাদের ওয়ার্ডরোবে।