Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

‘মিসেস এশিয়া ওয়ার্ল্ড ডায়মন্ড’ এবার ভারতের কন্যে। থাইল্যান্ডে আয়োজিত ৩১তম ‘মিস্টার, মিস অ্যান্ড মিসেস এশিয়া ওয়ার্ল্ড থাইল্যান্ড ২০২৬’-এ ভারতের মৌমিতা দত্ত গুরু জিতলেন এই খেতাব।

টুকরো  খবর
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এশিয়া ওয়ার্ল্ডে মৌমিতা

Advertisement

• ‘মিসেস এশিয়া ওয়ার্ল্ড ডায়মন্ড’ এবার ভারতের কন্যে। থাইল্যান্ডে আয়োজিত ৩১তম ‘মিস্টার, মিস অ্যান্ড মিসেস এশিয়া ওয়ার্ল্ড থাইল্যান্ড ২০২৬’-এ ভারতের মৌমিতা দত্ত গুরু জিতলেন এই খেতাব। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে মৌমিতা এই সম্মান অর্জন করেছেন। তাঁর এই সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে।
স্ন্যাক্স ইন্ডাস্ট্রিতে ইমামি-র প্রবেশ
• ইমামি অ্যাগ্রোটেক লিমিটেড এবার স্ন্যাক্স ইন্ডাস্ট্রিতে। সদ্য শহরে তাদের ‘উই মি’ ব্র্যান্ডের স্ন্যাক্স বাজারজাত করলেন গোষ্ঠীর দুই কর্ণধার আদিত্য বর্ধন আগরওয়াল এবং ভিদুলা আগরওয়াল। একইসঙ্গে ঘোষিত হল রাজ্যে নতুন কারখানার কথাও। এ দিন আদিত্য বলেন, ‘এই রাজ্যে ৪০০ কোটি টাকা বিনিয়োগে একটি নতুন কারখানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ২০ একরের মতো জমি লাগবে কারখানা তৈরিতে। জমির খোঁজ শুরু হয়েছে। আগামী দু’বছরের মধ্যে কারখানায় উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’ আপাতত উই মি ব্র্যান্ডের ঝুরি আলুভাজা, চকো হ্যাজেলনাট ও পট্যাটো চিপস মিলবে। আগামী দিনে পণ্যের সম্ভার বাড়ানো হবে। কারখানা তৈরি হলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ৪ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি সংস্থার। নতুন স্ন্যাক্স ইন্ডাস্ট্রির উপর ভর করে আগামী পাঁচ বছরে ব্যবসা ৩০ হাজার কোটি টাকা ছোঁবে বলে আশাবাদী আদিত্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ