Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে সেনা পাঠাবে আমেরিকা, ঘনিষ্ঠ মহলে দাবি ট্রাম্পের

‘আত্মবিশ্বাসী’ মার্কিন প্রেসিডেন্ট আগেই ঘোষণা করেছিলেন যে, ইরান যুদ্ধে তাঁরা জিতে গিয়েছেন। তার পরেও দ্বৈরথ চলছেই। ইরানকে পুরোপুরি বাগে আনতে পারেনি আমেরিকা-ইজরায়েল।

ইরানে সেনা পাঠাবে আমেরিকা, ঘনিষ্ঠ মহলে দাবি ট্রাম্পের
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ‘আত্মবিশ্বাসী’ মার্কিন প্রেসিডেন্ট আগেই ঘোষণা করেছিলেন যে, ইরান যুদ্ধে তাঁরা জিতে গিয়েছেন। তার পরেও দ্বৈরথ চলছেই। ইরানকে পুরোপুরি বাগে আনতে পারেনি আমেরিকা-ইজরায়েল। তবে ট্রাম্পের ভাবনা আকাশছোঁয়া। এবার তাঁর লক্ষ্য ইরানে ‘গ্রাউন্ড ইনভেশন’। অর্থাৎ মার্কিন সেনাবাহিনী ইরানের মাটিতে পা রাখবে। অবশ্য লড়াইয়ের জন্য নয়। পরমাণু অস্ত্র বানানোর মূল সরঞ্জাম ইউরেনিয়াম খুঁজতে। মূল্যবান এই খনিজে ভরপুর ইরানকে কেন তিনি দখল করতে চাইছেন, তা ঘনিষ্ঠ মহলে স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। সূত্রের খবর, ডন জানিয়েছেন, ইউরেনিয়াম দখলের লক্ষ্যে তিনি অল্প সংখ্যায় সে দেশে সেনা পাঠাবেন। সবটাই এই যুদ্ধ শেষ হলে। এই নিয়ে ইজরায়েলের সঙ্গে মার্কিন প্রশাসনের কথা হয়েছে। শুধু যুদ্ধ শেষের অপেক্ষা। তারপরই পরমাণু অস্ত্র বানানোর রসদ ইরান থেকে তুলে এনে নিজেদের কাছে সংরক্ষণ করার পালা। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও কংগ্রেসে আলোচনার সময় এই ইঙ্গিত দিয়েছিলেন। ইরানের ইউরেনিয়াম যে সংরক্ষণ করা জরুরি সেকথা তিনি সেখানেই উল্লেখ করেছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ