Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

তরুণী প্রেসসচিবের প্রশংসা করতে গিয়ে বিতর্কের ফাঁসে ট্রাম্প

ফের বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার অবশ্য কোনও রাজনৈতিক কারণে নয়। নিজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প যে ভাষা ব্যবহার করেছেন, তা নিয়ে নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।

তরুণী প্রেসসচিবের প্রশংসা করতে গিয়ে বিতর্কের ফাঁসে ট্রাম্প
  • ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

ওয়াশিংটন: ফের বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার অবশ্য কোনও রাজনৈতিক কারণে নয়। নিজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প যে ভাষা ব্যবহার করেছেন, তা নিয়ে নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে ট্রাম্প তাঁর প্রেস সেক্রেটারির সম্পর্কে বলেন, ‘উনি এখন স্টার হয়ে গিয়েছেন। ক্যারোলিনের থেকে ভালো প্রেস সেক্রেটারি কেউ কোনওদিন পায়নি। তাঁর মুখ, মস্তিষ্ক, ঠোঁট যেভাবে নড়াচড়া করে, যেন উনি মেশিনগান।’

Advertisement

ওই সাক্ষাত্কার প্রকাশ হতেই সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রসঙ্গ টেনে এনে অনেকে এক্স হ্যান্ডলে লেখেন, ‘মনিকা লিউইনস্কি কেলেঙ্কারির প্রসঙ্গ মনে পড়ছে।’ অপর একজন লেখেন, ট্রাম্প তাঁর সংস্থার বিউটি কনটেস্টেও কমবয়সি মহিলাদের উদ্দেশে একই ধরনের মন্তব্য করতেন। ট্রাম্পকে ‘বিকৃতমনস্ক বৃদ্ধ’ বলেও কটাক্ষ করেছেন অনেকে। এই প্রসঙ্গে যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের যোগ থাকার কথাও টেনে এনেছেন অনেকে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরই ট্রাম্প ২৭ বছরের ক্যারোলিন লেভিটকে প্রেস সেক্রেটারির পদে বসান। সম্প্রতি ক্যারোলিন দাবি করেছিলেন, প্রায় প্রত্যেক মাসে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।  ট্রাম্প ও লেভিট। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ