Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা

ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাত ঘিরে অস্থির বিশ্ব। আপাতত যুদ্ধবিরতি চললেও স্থায়ী শান্তির বিষয়টি বিশ বাঁও জলে।

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাত ঘিরে অস্থির বিশ্ব। আপাতত যুদ্ধবিরতি চললেও স্থায়ী শান্তির বিষয়টি বিশ বাঁও জলে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করল ইরান। দুই রাষ্ট্রনেতার মাথার দাম প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি ৮০ লক্ষ ডলার ধার্য হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা এবং বিদেশ নীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, খুব শীঘ্রই দেশের পার্লামেন্টে নয়া বিল আনা হচ্ছে। যার নাম রাখা হচ্ছে ‘কাউন্টার অ্যাকশন বাই দ্য মিলিটারি অ্যান্ড সিকিওরিটি ফোর্সেস অফ দ্য ইসলামিক রিপাবলিক।’ যেখানে মার্কিন ও ইজরায়েলের নেতাদের হত্যার জন্য পুরস্কার প্রদানের বিষয়টি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। তার জেরেই ইরানের এই ঘোষণা বলে মনে করা হচ্ছে। এদিকে আমেরিকার শান্তি চুক্তি নিয়ে একাধিক প্রস্তাব দিল ইরান। লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান, ইরানের পাশ্ববর্তী দেশগুলি থেকে মার্কিন সেনা ও আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তেহরান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ