Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

এবার মোজতবার সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি থেকে আপাতত নিজেদের সরিয়ে নিতে সম্মত হয়েছে ইরান। সব ঠিক থাকলে শীঘ্রই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠক হবে। বিষয়টি নিয়ে আমিও যথেষ্ট আগ্রহী।’

এবার মোজতবার সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ‘পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি থেকে আপাতত নিজেদের সরিয়ে নিতে সম্মত হয়েছে ইরান। সব ঠিক থাকলে শীঘ্রই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠক হবে। বিষয়টি নিয়ে আমিও যথেষ্ট আগ্রহী।’ সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের এক পডকাস্টে এমনই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসানে দু’পক্ষের আলোচনায় অচলাবস্থা চলছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য। যদিও এব্যাপারে ইরানের কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। 

Advertisement

ওই পডকাস্টে ট্রাম্প বলেন— এবার ইরান নিয়ে কিছু একটা করতেই হবে। অর্থনৈতিকভাবে আমরা যতই শক্তিশালী হই না কেন, ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না। এরমধ্যে কয়েকটি বিষয় রয়েছে। আর সেই কারণেই পরমাণু অস্ত্র তৈরির কার্যকলাপ থেকে বিরত থাকতে রাজি হয়েছে ইরান। আমাদের দেওয়া শর্ত মেনে নিয়েছে তেহরানের নেতৃত্ব। হয়তো তারা সিদ্ধান্ত বদলাতে পারে। সেই বিষয়ে ঠিক বলতে পারছি না। তবে আপাতত পরিস্থিতি অনুকূলে রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ