Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ধর্ষক-শিশুকামী নই, বন্দুকবাজের বিবৃতি শোনাতেই ফুঁসে উঠলেন ট্রাম্প, এপস্টাইনের অপরাধের সঙ্গে যোগ নেই: মার্কিন প্রেসিডেন্ট

‘আমি ধর্ষক নই।’ নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে প্রশ্ন শোনামাত্র এভাবেই ফুঁসে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাবতীয় অভিযোগ উড়িয়ে তাঁর সাফাই, জেফ্রি এপস্টাইনের অপরাধে তিনি যুক্ত ছিলেন না।

ধর্ষক-শিশুকামী নই, বন্দুকবাজের বিবৃতি শোনাতেই ফুঁসে উঠলেন ট্রাম্প, এপস্টাইনের অপরাধের সঙ্গে যোগ নেই: মার্কিন প্রেসিডেন্ট
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ‘আমি ধর্ষক নই।’ নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে প্রশ্ন শোনামাত্র এভাবেই ফুঁসে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাবতীয় অভিযোগ উড়িয়ে তাঁর সাফাই, জেফ্রি এপস্টাইনের অপরাধে তিনি যুক্ত ছিলেন না। 

Advertisement

রবিবার সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরমাঝেই বন্দুকবাজের ‘ইস্তাহার’ বা বিবৃতির  একটি অংশ পড়ে শোনান এক সাংবাদিক। হামলার কিছুক্ষণ আগে পরিবারের সদস্যদের এই লিখিত বিবৃতি পাঠিয়েছিল ওই যুবক। সেখানে লেখা ছিল, ‘আমি আর কোনো পেডোফিল (শিশুকামী), ধর্ষক এবং বিশ্বাসঘাতকের পাপের বোঝা নিজের ঘাড়ে নিতে চাই না।’ তা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মার্কিন প্রসিডেন্ট। সাংবাদিককে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘এটার জন্য অপেক্ষা করছিলাম। জানতাম আপনি এই প্রসঙ্গ টানবেন। আপনারা সাংঘাতিক মানুষ। ও সত্যিই এটা লিখেছে। ওই ম্যানিফেস্টো পড়েছি। তবে আমি ধর্ষক নই।’ বন্দুকবাজ কি তাহলে ট্রাম্পের কথাই বলছিল? এই প্রশ্নে ট্রাম্পের উত্তর, ‘আমি পেডোফিল নই। আপনি একজন অসুস্থ মানুষের লেখা বাজে কথা পড়তে পারলেন? যে কাজ করিনি তার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে। আমি সম্পূর্ণ নির্দোষ।’ ট্রাম্পের দাবি, যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের অপরাধের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্লেটের উলটোদিকে বসে থাকা আপনাদের কয়েকজন বন্ধু এসবের সঙ্গে যুক্ত। যেমন জেফ্রি এপস্টাইন। ইস্তাহার পড়ার জন্য আপনার লজ্জা হওয়া উচিত। কারণ আমি এসব কিছুই করিনি।’ বন্দুকবাজ সম্পর্কে ট্রাম্পের বক্তব্য, ‘ও উগ্রপন্থী। খ্রিস্টান বিরোধী। খুবই অসুস্থ মানসিকতার মানুষ।’
শনিবার হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সংগঠনের বার্ষিক নৈশভোজে হামলা চালিয়েছিল এক বন্দুকবাজ। ইতিমধ্যে কোল টমাস অ্যালেন (৩১) নামে ওই বন্দুকবাজকে হেপাজতে নিয়েছে পুলিশ।  ওই ঘটনার কথা বলতে  গিয়ে ট্রাম্প জানান, তিনি বিন্দুমাত্র উদ্বিগ্ন হয়ে পড়েননি।   তিনি বলেন, ‘কী ঘটছে,  তা নিজের চোখে দেখার জন্য কৌতূহলী হয়ে উঠেছিলাম। সেজন্য সিক্রেট সার্ভিসের লোকজনের  আমাকে সরিয়ে নিয়ে যাওয়ার  চেষ্টা বিলম্বিত হয়েছিল।    ওদের বলছিলাম , একটু  দাঁড়াও।’ তিনি আরও জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের লোকজনদের তাঁকে মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ে থাকার কথা বলতে হয়। ট্রাম্পের কথায়, ‘আমি হাঁটতে শুরু করতেই ওরা বলল, মেঝেতে শুয়ে পড়ুন। সেজন্য আমি বসে পড়লাম। ফার্স্ট লেডিও বসে পড়েন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ