Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

এইচ-১বি ভিসায় ১ লক্ষ ডলার ফি, মেয়াদ আরও এক বছর বাড়ালেন ট্রাম্প, মার্কিন কোর্টের স্থগিতাদেশের মধ্যেই সিদ্ধান্ত

এইচ-১বি ভিসার জন্য এক লক্ষ ডলার ফি চাপানোর কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফি’য়ের মেয়াদ আরও এক বছর বাড়ানো হল। এব্যাপারে নির্দেশকা জারি করলেন ট্রাম্প।

এইচ-১বি ভিসায় ১ লক্ষ ডলার ফি, মেয়াদ আরও এক বছর বাড়ালেন ট্রাম্প, মার্কিন কোর্টের স্থগিতাদেশের মধ্যেই সিদ্ধান্ত
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: এইচ-১বি ভিসার জন্য এক লক্ষ ডলার ফি চাপানোর কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফি’য়ের মেয়াদ আরও এক বছর বাড়ানো হল। এব্যাপারে নির্দেশকা জারি করলেন ট্রাম্প। 

Advertisement

২০২৭ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়ম বলবত্ থাকবে। দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলি এইচ-১বি ভিসার সুবিধা নিয়ে থাকে। এর মাধ্যমে ভিন দেশের কর্মীরা আমেরিকায় প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে কাজের সুযোগ পান। বিদেশিদের মধ্যে ভারতীয়রাই সবচেয়ে বেশি এইচ-১বি ভিসার সুবিধা পেয়ে থাকেন। ফলে ট্রাম্পের এই নয়া নির্দেশিকার পর এইচ-১বি ভিসার বিপুল ফি নিয়ে চিন্তা থেকেই গেল। যে সব ভারতীয়রা ওই ভিসায় আমেরিকায় কাজ করতে যেতে চান, তাঁরা সমস্যায় পড়তে পারেন। তাঁদের আনতে মার্কিন সংস্থাগুলি ফি বাবদ এতো মোটা অঙ্কের অর্থ  খরচ করতে রাজি হবে কি না, তা নিয়ে সন্দেহ থাকছেই। তবে বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নয়া সিদ্ধান্তে এখনই পরিস্থিতির সেভাবে কোনো বদল ঘটছে না। কারণ, এইচ-১বি ভিসার উপর এক লক্ষ ডলার ফি চাপানোর উপর আগেই স্থগিতাদেশ জারি করেছে মার্কিন ফেডারেল আদালত। ফলে আমেরিকার সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস চাইলেও ওই ফি নিতে পারবে না।
মার্কিন মুলুক থেকে অভিবাসীদের সংখ্যা কমাতে এইচ-১বি ভিসা নিয়ে কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। মার্কিন সংস্থাগুলি যাতে কম সংখ্যায় বিদেশি কর্মী নিয়োগ করে, তার জন্য গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প এইচ-১বি ভিসার ফি ২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১ লক্ষ ডলার করার সিদ্ধান্ত নেন। চলতি সেপ্টেম্বরে সেই নির্দেশিকার সময়সীমা শেষ হবে। তার আগেই ওই নীতির মেয়ার বৃদ্ধির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ