Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নতুন শান্তি প্রস্তাব, সফলতার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ ট্রাম্পের

মার্কিন মুলুক এবং ইরানের নতুন শান্তি প্রস্তাব নিয়ে পর্যালোচনা করার আগেই তার সফলতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান আমাদের কাছে প্রস্তাবটি পাঠিয়েছে।

নতুন শান্তি প্রস্তাব, সফলতার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ ট্রাম্পের
  • ৫ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

ওয়াশিংটন, ৩ মে: মার্কিন মুলুক এবং ইরানের নতুন শান্তি প্রস্তাব নিয়ে পর্যালোচনা করার আগেই তার সফলতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান আমাদের কাছে প্রস্তাবটি পাঠিয়েছে। ১৪ দফার এই প্রস্তাবটি ভালভাবে খতিয়ে দেখা হবে। করা হবে পর্যালোচনাও। তবে এর সফলতার সম্ভাবনা নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান। কারণ গত ৪৭ বছরে ইরান মানবজাতি এবং বিশ্বের যে ক্ষতি করেছে তার মূল্য এখনও তারা চোকায়নি। সেই কারনেই না কী এই প্রস্তাব গ্রহণীয় হওয়া বেশ কঠিন।

Advertisement

সূত্রের খবর, পাকিস্তানের মাধ্যমেই আমেরিকার কাছে এই প্রস্তাবটি পাঠিয়েছে তেহরান। ১৪ দফার এই প্রস্তাবে রয়েছে সংঘাতের অবসান ঘটানো এবং হরমুজ প্রণালীর জন্য নতুন রূপরেখা তৈরি সম্পর্কিত একাধিক বিষয়। তারপরই ট্রাম্পের পক্ষ থেকে হতাশাব্যঞ্জক এই মন্তব্যটি সামনে আসে। তবে ইরানে মার্কিন সামরিক অভিযানের বিষয়ে তিনি এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাননি। ট্রাম্প বলেন, যদি তেহরান কোনও অসংযত আচরণ করে তাহলে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। তবে এমনটা ঘটার একটি সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু এখনই সে সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর শীর্ষ আধিকারিক মহম্মদ জাফর আসাদি জানান, ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বারবারই দেখা গিয়েছে যে, মার্কিন মুলুক তাদের কোনও প্রতিশ্রুতি অথবা চুক্তির প্রতিই শ্রদ্ধাশীল নয়। 

সম্পর্কিত সংবাদ