Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের সঙ্গে মোদির কথা, ভারতের সঙ্গে দ্রুত বড়ো চুক্তির ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের

খুব দ্রুত ভারত ও আমেরিকার মধ্যে বড়ো চুক্তি হতে চলেছে। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

ট্রাম্পের সঙ্গে মোদির কথা, ভারতের সঙ্গে দ্রুত বড়ো চুক্তির ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন ও দিল্লি: খুব দ্রুত ভারত ও আমেরিকার মধ্যে বড়ো চুক্তি হতে চলেছে। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি জানিয়েছেন, এনার্জি সেক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এই চুক্তি সাহায্য করবে। এদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে প্রায় ৪০ মিনিট কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর এই প্রথম দুই রাষ্ট্র প্রধানের কথা হল। দীর্ঘ একমাসের যুদ্ধের পর আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আমেরিকা ও ইরান। যদিও পাকিস্তানে শান্তি আলোচনা ভেস্তে গিয়েছে। তারপরই হরমুজে অবরোধ শুরু করেছে আমেরিকা। এই পরিস্থিতিতে মোদির সঙ্গে ট্রাম্পের আলোচনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গোর জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ  দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে দু’পক্ষের কথা হয়েছে।  ট্রাম্পকে মোদি জানিয়েছেন, ভারতবাসী আপনাকে ভালোবাসে। এরপরই গোর দুই দেশের চুক্তির বিষয়ে জানান। এদিন এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও নিরাপদ রাখার উপর জোর দিয়েছি।’

Advertisement

এদিকে, পোপ লিওর সঙ্গে দ্বন্দ্বের মধ্যে নিজেকে যিশুখ্রিস্ট হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন ট্রাম্প। এআই দিয়ে তৈরি ওই ছবি ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। অবশেষে পোস্টটি ডিলিট করতে বাধ্য হলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেখা গিয়েছে, সাদা ও লাল রংয়ের পোশাক পরে রয়েছেন। তিনি একজন অসুস্থ ব্যক্তির কপালে হাত রেখে রোগ নিরাময় করছেন। তাঁর হাতে তখন আলোর বিচ্ছুরণ ঘটছে। তাঁকে ঘিরে রয়েছেন কয়েকজন। আর পটভূমিতে উড়ছে মার্কিন পতাকা। অবশেষে পোস্টটি মুছে ট্রাম্পের সাফাই, ছবিতে আমাকে একজন চিকিৎসক হিসাবে দেখানো হয়েছে। যার সঙ্গে রেড ক্রসের সম্পর্ক রয়েছে। আমরা তাদের কার্যকলাপকে সমর্থন করি। কিছু সংবাদমাধ্যম বিষয়টিকে অন্যভাবে তুলে ধরেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ