Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজ মার্কিন ভূখণ্ড, ম্যাপ প্রকাশ করে দাবি ট্রাম্পের, পশ্চিম এশিয়ায় শান্তি অনিশ্চিতই

হরমুজ প্রণালী নিয়ে আরও একবার সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে একটি ম্যাপ পোস্ট করে হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসাবে দেখিয়েছেন তিনি।

হরমুজ মার্কিন ভূখণ্ড, ম্যাপ প্রকাশ করে দাবি ট্রাম্পের, পশ্চিম এশিয়ায় শান্তি অনিশ্চিতই
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: হরমুজ প্রণালী নিয়ে আরও একবার সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে একটি ম্যাপ পোস্ট করে হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসাবে দেখিয়েছেন তিনি। পাশাপাশি লিখেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ওয়াশিংটনের। তাঁর এই দাবিতে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর চেষ্টা হোঁচট খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement

ট্রাম্পের এই পোস্টের কয়েক ঘণ্টা আগে ইরানের শীর্ষ মধ্যস্থতাকারী মহম্মদ গালিবাফ বলেন, আমেরিকা ইরানের দাবি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। প্রসঙ্গত, ইরানের অন্যতম দাবি ছিল নৌ অবরোধ তুলে নেওয়া। কিন্তু এনিয়ে কোনো স্পষ্ট করে কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন। পাশাপাশি গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা-ইরানের মধ্যে যে মউ স্বাক্ষরিত হয়েছিল তার মেয়াদ ছিল ৬০ দিন। সেই সময়সীমা পেরিয়ে গেলেও দু’দেশের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ নিয়ে নতুন করে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। উলটে ওয়াশিংটন-তেহরানের দূরত্ব আরও বেড়েছে। ট্রাম্পের কথায়, ‘ইরান চুক্তি করতে আগ্রহী। কিন্তু যে ধরনের চুক্তি প্রয়োজন তাতে তেহরান রাজি নয়।’ পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইতিমধ্যে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ