ওটাওয়া, ২৪ অক্টোবর: চীনের পর কী কানাডা? আরও একটি দেশের উপর চড়া হারে শুল্ক চাপাতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বে। কারণ ট্রাম্প ঘোষণা করেছেন, কানাডার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আর কোনও আলোচনা হবে না। সবটাই বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ওটাওয়া সম্প্রতী একটি বিজ্ঞাপন চালাচ্ছে। যাতে মার্কিন শুল্কের বিরুদ্ধে বক্তব্য রাখা হয়েছে। সেই বিজ্ঞাপনে আবার দেখা গিয়েছে, কানাডার প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে। যাতেই বেজায় চটেছেন ট্রাম্প।



