Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রেন চলাচলে বিভ্রাট

টিটাগড় স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে বুধবার সকাল থেকে শিয়ালদহ মেইন শাখায় রেল পরিষেবা ব্যাহত হয়। রেল সূত্রে জানা গিয়েছে, টিটাগড় স্টেশনের প্যানেল পয়েন্ট অকেজো হয়ে পড়ায় শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়

ট্রেন চলাচলে বিভ্রাট
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড় স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে বুধবার সকাল থেকে শিয়ালদহ মেইন শাখায় রেল পরিষেবা ব্যাহত হয়। রেল সূত্রে জানা গিয়েছে, টিটাগড় স্টেশনের প্যানেল পয়েন্ট অকেজো হয়ে পড়ায় শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ফলে ডাউন ও আপ উভয় লাইন দিয়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যায় এই লাইনের সব ট্রেন। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রী থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। পরে আপ ও ডাউন লাইনে অত্যন্ত ধীরগতিতে চলে ট্রেন। এদিকে, টিটাগড় স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের দু’ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিয়ালদহ মেইন শাখার স্টেশনে অপেক্ষারত যাত্রীরা বাধ্য হয়ে সড়কপথে গন্তব্যস্থলে পৌঁছন। সন্ধ্যা পর্যন্ত এই সমস্যা চলে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ