অভব্য আচরণ, ধৃত টিকিট পরীক্ষক
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ট্রেনের ভেন্ডার কামরায় ওঠা দুই কিশোরীর সঙ্গে অশালীন আচরণের ঘটনায় অভিযুক্ত টিকিট পরীক্ষককে গ্রেপ্তার করল বনগাঁ জিআরপি। ধৃতের নাম প্রশান্ত নাথ। বুধবার সোনারপুর থেকে তাঁকে আটক করে বনগাঁ জিআরপি থানায় নিয়ে আসা হয়। থানায় জিজ্ঞাসাবাদের পর প্রশান্তকে গ্রেপ্তার করে রেল পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হয়েছে। ১৮ জুলাই দুপুরে আপ বনগাঁ লোকালের ভেন্ডার কামরায় ওঠেন গোবরডাঙার নৃত্যশিল্পী দুই কিশোরী। বনগাঁ স্টেশনে নামতেই পরীক্ষক তাঁদের টিকিট দেখতে চান। বৈধ টিকিট দেখালেও কেন তাঁরা ভেন্ডার কামরায় উঠেছে জানতে চান পরীক্ষক। অভিযোগ, দুই নৃত্যশিল্পীর কাছে আড়াই হাজার টাকা জরিমানা দাবি করা হয়। নিত্যশিল্পীরা জানান, তাঁরা ভুল করে ভেন্ডার কামরায় উঠেছেন। এরপর টিকিট পরীক্ষক তাঁদের সঙ্গে অভব্যতা করেন। প্রতিবাদে পরদিন জিআরপি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়।

Advertisement