Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

বাস-ট্রাকের সংঘর্ষ, মৃত ৬, আহত ১২

সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তেলেঙ্গানার সূর্যাপেট জেলায় হায়দরাবাদ বিজয়ওয়াড়া জাতীয় সড়কে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের

বাস-ট্রাকের সংঘর্ষ, মৃত ৬, আহত ১২
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৯:৩০
Prefer us on Google

সূর্যপেট, ২৬ আগস্ট: সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তেলেঙ্গানার সূর্যাপেট জেলায় হায়দরাবাদ বিজয়ওয়াড়া জাতীয় সড়কে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। যার মধ্যে রয়েছে ৫ জন মহিলা। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ১২ জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, আজ বুধবার ভোর প্রায় সাড়ে ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হায়দরাবাদ থেকে এলুরু হয়ে বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছিল একটি বাস। ঠিক সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এরপর ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ এই সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। অপরদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে তাঁদের বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে দুর্ঘনাটির সময় প্রায় ৪২ জন যাত্রী ছিলেন বাসে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ