সংবাদদাতা, বারুইপুর: গতকাল বারুইপুরের পিয়ালী খোলাঘাটায় বেআইনি কারখানার বাজি বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল তদন্তকারী দল। অভিযুক্তর নাম রাজীব। ওই বেআইনি বাজি কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
সংবাদদাতা, বারুইপুর: গতকাল বারুইপুরের পিয়ালী খোলাঘাটায় বেআইনি কারখানার বাজি বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল তদন্তকারী দল। অভিযুক্তর নাম রাজীব। ওই বেআইনি বাজি কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
জনবসতি থেকে দূরে এক নির্জন বাগানে চলছিল বেআইনি বাজি কারখানা। গতকাল সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে চম্পাহাটি পঞ্চায়েতের পিয়ালী খোলাঘাটা এলাকা। একের পর এক ড্রাম বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। ঝলসে যায় আশপাশের গাছপালা। গুরুতর জখম হন কারখানা মালিকের স্ত্রী পদ্মরানি নস্কর (৫২) এবং এক কর্মী আব্বাস গাজি। তাঁদের স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল । পদ্মরানির অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। এরপর দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর তদন্ত শুরু করে পুলিশ। তল্লাশি চালিয়ে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করে এক অভিযুক্তকে।
পুলিশ মারফত জানা গিয়েছে, আজ শুক্রবার হাড়াল আতসবাজি সংগঠনের ব্যবসায়ীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বারুইপুর পুলিশ জেলার শীর্ষ কর্তারা। এলাকার সমস্ত বাজি ব্যবসায়ীদের ডাকা হয়েছে এই বৈঠকে।
জানা গিয়েছে, এই বৈঠক থেকে কড়া নির্দেশ দেওয়া হবে বাজি ব্যবসায়ীদের। পাশাপাশি, বিস্ফোরণের জেরে আহত দুইজন এর মধ্যে কারখানার মালিক বাপি নস্করের স্ত্রী পদ্মরানী নস্করের অবস্থা সংকটজনক। যদিও বাপি নস্কর সহ অন্য কর্মীদের খোঁজ পাওয়া যায়নি এখনও পর্যন্ত। বাসিন্দাদের দাবি, সেইসময়ে ৫ জন বাজি তৈরির কাজ করছিল কারখানায়। আগামী দিনে বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান চালাবে পুলিশ।