নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সাহায্য চেয়ে ভরসন্ধ্যায় ত্রিপুরা বিধানসভার স্পিকার রমাপদ জামাতিয়ার হোয়াটসঅ্যাপ! তাঁর ফোন নম্বর সেভ ছিল হ্যাম রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের মোবাইলে। কী সাহায্য জানতে চাওয়ার পরই ৬৫ হাজার টাকা চাওয়া হয়! কিন্তু, ভুলভাল ইংরেজি দেখেই সন্দেহ হয় অম্বরীশবাবুর। তিনি দেখেন, তাঁর নম্বর থেকেই হোয়াটসঅ্যাপ এসেছে। এমনকি, প্রোফাইল পিকচারেও স্পিকারের ছবি। তারপরই তিনি বুঝতে পারেন, স্পিকারের ফোন হ্যাক হয়েছে। পুরো বিষয়টি স্পিকারের পিএ’কে জানিয়েছেন অম্বরীশবাবু।



