Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাষা আন্দোলন ও নানুর দিবস ঘিরে বড়জোড়ায় তৃণমূলের মহামিছিল

ভাষা আন্দোলন ও নানুর দিবস ঘিরে রবিবার বড়জোড়া ব্লক তৃণমূলের তরফে মহামিছিল আয়োজিত হয়।

ভাষা আন্দোলন ও নানুর দিবস ঘিরে বড়জোড়ায় তৃণমূলের মহামিছিল
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভাষা আন্দোলন ও নানুর দিবস ঘিরে রবিবার বড়জোড়া ব্লক তৃণমূলের তরফে মহামিছিল আয়োজিত হয়। এদিন বিকেলে বড়জোড়া ব্লকের পখন্না এলাকায় ওই মিছিলের পর তৃণমূল নেতৃত্ব সভা করে। সেখানে দু’হাজার তৃণমূল কর্মী সমবেত হন।

Advertisement

এদিনের কর্মসূচিতে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, শাসকদলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
তৃণমূল নেতারা জানান, বিকেল ৪টে নাগাদ পখন্না গ্রামের ধর্মতলা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। গ্রামের একাংশ, তাজপুর মোড় পরিক্রমার পর বটতলায় মিছিল শেষ হয়। সেখানে নানুরের ১১জন শহিদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ ও নির্যাতনের প্রতিবাদে সভা শুরু হয়।
কালিদাসবাবু বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি পালন করেছি। মাতৃভাষা হোক বা স্বাধীনতা সংগ্রাম, বাঙালি রক্ত দিয়ে নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। নেতাজি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের বাংলা ভাষাকে কেউ খাটো করতে পারবে না। একসময় ব্রিটিশদের হয়ে দালালি করা লোকজনের উত্তরসূরিরা বাঙালিকে হেনস্তা করছে। বাংলার বিরুদ্ধে বিজেপির এই চক্রান্ত আমরা রুখে দেব। নানুরের শহিদদের রক্তও ব্যর্থ হতে দেব না।

সম্পর্কিত সংবাদ