সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার মেঝিয়ারিতে তৃণমূল কংগ্রেসকে ঘিরে অভিনব রাজনৈতিক কর্মসূচি বিজেপির। পুরোহিত ডেকে রীতিমেনে করা হল তৃণমূলের প্রতীকী ‘শ্রাদ্ধ’ ও স্মরণসভা। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য।

এদিন, বিজেপির কর্মসূচিতে তৃণমূলের ঘাসফুল প্রতীককে ফটো ফ্রেমে বাঁধিয়ে সামনে রাখা হয়। এরপর সেই প্রতীকের ছবিতে পরানো হয় জুতোর মালা। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগের তালিকাও মালার আকারে সাজিয়ে প্রতীকের ছবিতে পরানো হয়। এর পাশাপাশি, ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশিকার প্রতিলিপিও রাখা হয় অনুষ্ঠানে। সেই নির্দেশিকার পাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি কর্মীরা। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর প্রতীকীভাবেই এই ‘শ্রাদ্ধ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির এই কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।