Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল কর্মী খুন

ভরতপুরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতের নাম ষষ্ঠী ঘোষ (৫২)।

তৃণমূল কর্মী খুন
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভরতপুরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতের নাম ষষ্ঠী ঘোষ (৫২)। বুধবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের শুনিয়া এলাকায়। বাঁধের উপরেই দেহ ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনার কথা জানাজানি হতেই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, আলুগ্রামে কুঁয়ে নদীর বাঁধের উপরে কে বা কারা কুপিয়ে খুন করেছে তাঁকে। ব্লক সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ষষ্ঠী। কী কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিস। 

Advertisement

তবে স্থানীয় বাসিন্দারা বলেন, একসময় অত্যন্ত অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ষষ্ঠী। বোমা বাঁধার কাজেও অত্যন্ত পটু ছিল সে।  পুরনো শত্রুতার জেরে খুন, নাকি রাজনৈতিক কারণে এই কাণ্ড, তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ