সংবাদদাতা, মাথাভাঙা: বিবাদ মেটাতে গিয়ে খুন হলেন এক তৃণমূলকর্মী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকে। মৃত ব্যক্তির নাম সঞ্জয় বর্মন (৩৭)। জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে অজয় বর্মন এবং মান্টু বর্মন স্থানীয় দু’জনের ঝগড়া চলছিল। তা থামাতে যান সঞ্জয়। সেসময় একজন সঞ্জয়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই তৃণমূলকর্মী।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিস এবং সিভিক ভলান্টিয়াররা। তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।