নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের ভরতপুরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ। পুলিস জানিয়েছে, মৃতের নাম ষষ্ঠী ঘোষ (৫২)। বুধবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের শুনিয়া এলাকায়। বাঁধের উপরেই দেহ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়।



