Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পিংলায় সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

পিংলায় সমবায় ভোটে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। সোম ও মঙ্গলবার জলচকের বড়িষা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল।

পিংলায় সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেদিনীপুর: পিংলায় সমবায় ভোটে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। সোম ও মঙ্গলবার জলচকের বড়িষা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল। কোনও বিরোধী প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তৃণমূল ন’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মালিগ্রামে একটি সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। দলীয় সূত্রে জানা গিয়েছে, এনিয়ে এই ব্লকে পরপর ছ’টি সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। বিরোধীরা কোথাও প্রার্থী দিতে পারেনি।

Advertisement

তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শেখ সবেরাতি বলেন, জলচক-১ পঞ্চায়েত এলাকার সাতজন ও জলচক-২ পঞ্চায়েত এলাকার দু’জন প্রার্থী জয়ী হয়েছেন। তিনি বলেন, এলাকার বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইয়া ফোনে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হয়ে যাওয়ার পর ব্লক সভাপতির নেতৃত্বে সবুজ আবির উড়িয়ে জয়ী প্রার্থী ও দলের কর্মীরা বিজয় উৎসবে মাতেন। ছিলেন দলের জলচক-১ অঞ্চলের সভাপতি শুভেন্দু জানা ও জলচক-২ অঞ্চল সভাপতি অজয় মাজি সহ জনপ্রতিনিধিরা।ব্লক সভাপতি বলেন, একের পর এক জয় প্রমাণ করে পিংলায় বিরোধী দল বিজেপির আর কোনও অস্তিত্ব নেই। মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পিংলার সর্বস্তরের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে। তাই এই জয়। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, সন্ত্রাস করে বিরোধী প্রার্থীদের ভোটে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ