Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দেশপ্রাণের সমবায়ে জয়ী তৃণমূল

কাঁথির দেশপ্রাণ ব্লকের দক্ষিণ পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল।

দেশপ্রাণের সমবায়ে জয়ী তৃণমূল
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: কাঁথির দেশপ্রাণ ব্লকের দক্ষিণ পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। রবিবার টানটান উত্তেজনায় নির্বাচন হয়। এই উপলক্ষ্যে কড়া পুলিসি বন্দোবস্ত ছিল। নির্বাচন শেষে সন্ধ্যায় ফল প্রকাশ হলে দেখা যায়, ৪৪টি আসনের মধ্যে ৩৭টি তৃণমূল দখল করেছে। বাকি সাতটি পেয়েছে বিজেপি। এই সমিতির নির্বাচনী ক্ষেত্র উত্তর ও দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকা বিজেপির দখলে রয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখেও এলাকায় এগিয়ে রয়েছে বিজেপি। সেখানে এই জয় তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাছাড়া আগেও এই সমিতির পরিচালন ক্ষমতা তৃণমূলের দখলেই ছিল। বিধানসভা ভোটের আগে ফের তৃণমূলের দখলে এই সমবায় সমিতি আসায় উল্লসিত এলাকার তৃণমূল নেতা-কর্মীরা। জয়ের পর এলাকায় বিজয় মিছিলও বের হয়। 

Advertisement

দেশপ্রাণ ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা, কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সদস্য আমিন সোহেল বলেন, মানুষ আবারও একবার জনবিরোধী বিজেপিকে প্রত্যাখান করল। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, তৃণমূল বরাবর অর্থ ও ক্ষমতাকে কাজে লাগিয়ে জয় হাসিল করতে সিদ্ধহস্ত। এখানেও তাই হয়েছে। একটা সমবায় নির্বাচনের ফলাফল দিয়ে বিজেপিকে বিচার করাটা ভুল। তবে আমরা কয়েকটি আসন পেয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ