Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা পুরসভায় সবুজ ঝড়, কো-অপারেটিভ সোসাইটির ভোটে ২৩-০ ব্যবধানে জয়ী তৃণমূল

বছর ঘুরলে বিধানসভা ভোট। তার আগে জেলায় জেলায় সমবায় ভোটে জয়জয়কার তৃণমূলের। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভায় সবুজ ঝড়, কো-অপারেটিভ সোসাইটির ভোটে ২৩-০ ব্যবধানে জয়ী তৃণমূল
  • ১৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

কলকাতা: বছর ঘুরলে বিধানসভা ভোট। তার আগে জেলায় জেলায় সমবায় ভোটে জয়জয়কার তৃণমূলের। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতা পুরসভা।  কলকাতা কর্পোরেশন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে রীতিমতো সবুজ ঝড়। খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা। ফলাফল ২৩-০।

Advertisement

ক্ষমতায় আসার পরেও এতদিন এই সোসাইটি তৃণমূলের দখলে আসেনি। বদলের হাওয়ায় শেষ গড়টুকুও ধরে রাখতে পারল না বামেরা।  ১৯৭০ থেকে ৭২ সাল পর্যন্ত কংগ্রেস আমলেও এই সোসাইটি কংগ্রেসের দখলে ছিল না। এত বছর ধরে এই সোসাইটি সিপিএমের দখলে ছিল। মাঝে নির্বাচিত  বোর্ড নানা কারণে ভেঙে গিয়ে মনোনীত কমিটি বোর্ড চালাচ্ছিল। রবিবার নির্বাচন হয়। আগেই ১১টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতে গিয়েছিল। এবার বাকি ১২টি আসনে ভোটাভুটিতে সিপিএম হেরে যায়। সব মিলিয়ে ফলাফল ২৩-০।

Advertisement
সম্পর্কিত সংবাদ