Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরের অর্জুননগরে তৃণমূলের মিছিল

২১ জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নিগ্রহের প্রতিবাদে ভগবানপুর-২ ব্লকের অর্জুননগরে তৃণমূল মিছিল করল।

ভগবানপুরের অর্জুননগরে তৃণমূলের মিছিল
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নিগ্রহের প্রতিবাদে ভগবানপুর-২ ব্লকের অর্জুননগরে তৃণমূল মিছিল করল। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার উদ্যোগে কয়েকহাজার কর্মীসমর্থক ওই মিছিলে অংশ নেন। তাতে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Advertisement

অর্জুননগর পঞ্চায়েতের ভসলাগেড়িয়া থেকে রত্নাজোড় পর্যন্ত মিছিলের পুরোভাগে মানববাবু ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্যামলী গিরি, অর্জুননগরের পঞ্চায়েত প্রধান অরুণ মাইতি সহ অন্যরা উপস্থিত ছিলেন।
২০২১সালে বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সর্বাধিক ২৭৫৪৯ভোটে ভগবানপুর বিধানসভা থেকে জয়ী হয়েছিল বিজেপি। সেই জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল অর্জুননগর পঞ্চায়েত। এই পঞ্চায়েত থেকে বিজেপি সাড়ে আটহাজার ভোটের লিড নিয়েছিল। যদিও ২০২৩সালে পঞ্চায়েত নির্বাচন থেকে ভগবানপুর বিধানসভার রাজনৈতিক পট পরিবর্তন হয়। অর্জুননগর পঞ্চায়েতের ১৯টি বুথেই তৃণমূল জয়ী হয়। এই পঞ্চায়েতের মধ্যেই পড়ে নাড়ুয়াবিলা গ্রাম। এই গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ’র হাতে তৃণমূলের অঞ্চল সভাপতি ও বুথ সভাপতি গ্রেপ্তার হয়েছে। তা সত্ত্বেও বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে ব্যর্থ। ২০২৪সালে লোকসভা ভোটেও অর্জুননগর পঞ্চায়েত থেকে তৃণমূল প্রায় দেড়হাজার ভোটের লিড নেয়। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার হাত ধরেই এখানে রাজনৈতিক পটপরিবর্তন সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার সেই অর্জুননগরে ২১জুলাই উপলক্ষ্যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেইসঙ্গে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর নির্যাতনের প্রতিবাদে মিছিলে ব্যাপক ভিড় হয়। মিছিল শেষে একটি সভা হয়েছে। ধর্মতলার সমাবেশে ভগবানপুর-২ ব্লক থেকে বিপুল সংখ্যক কর্মীসমর্থক নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। মানববাবু বলেন, বৃহস্পতিবার অর্জুননগরে মিছিলে প্রচুর মহিলা সহ কয়েকহাজার কর্মীসমর্থক শামিল হন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ