Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতে গোপনে তৃণমূলের পঞ্চায়েত প্রধান-উপপ্রধানের ইস্তফা, শোরগোল

তৃণমূল পরিচালিত হিলি গ্রাম পঞ্চায়েতের বোর্ড ভেঙ্গে গেল।

রাতে গোপনে তৃণমূলের পঞ্চায়েত প্রধান-উপপ্রধানের ইস্তফা, শোরগোল
  • ২৪ জুন, ২০২৬ ২৩:৫১
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বুধবার সন্ধ্যার পরে হিলির বিডিওর কাছে ইস্তফা দিয়েছেন হিলি ব্লকের ১ নম্বর হিলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ দাস এবং উপপ্রধান উমা খটিক। এদিন রাতে চুপিসারে ইস্তফা দিয়ে ব্লক অফিস থেকে বেরিয়ে যান দু’জন। এই ঘটনার জানাজানি হতেই শোরগোল পড়েছে।  যার ফলে তৃণমূল পরিচালিত হিলি গ্রাম পঞ্চায়েতের বোর্ড ভেঙ্গে গেল।

Advertisement

এই ইস্তফা প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন, ‘চারিদিকে অশান্তি চলছে। তার ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।  নিজের মতো কাজ করতে পারছি না। তাই ইস্তফা দিয়েছি।’ হিলি ব্লক প্রশাসন জানিয়েছে, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ