সংগঠন মজুবত করতে নতুন উদ্যোগ কংগ্রেসের, শোকজের হুমকি নিষ্ক্রিয় নেতাদের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১০:০৫
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: এবার বড় পদক্ষেপ কংগ্রেসের। এবার থেকে কংগ্রেসের সদস্যপদের জন্য যে কেউ আবেদন করতে পারবেন। জেলায় দলের সংগঠনকে আরও মজবুত করতে এই নয়া পদক্ষেপ। আজ, বৃহস্পতিবার ময়নাগুড়ির দলের কার্যালয় থেকে একটি বিশেষ সদস্যপদের ফর্ম প্রকাশ করা হয়েছে। 

Advertisement

আজ, বৃহস্পতিবার ময়নাগুড়ির দলীয় কার্যালয়ে একটি বিশেষ বৈঠক ও কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের জেলা অবজারভার শান্তনু দেবনাথ, সংখ্যালঘু সেলের জেলা চেয়ারম্যান মুস্তিফুজুল রহমান, প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক রামমোহন রায় সহ অন্যান্য নেতৃত্বরা। তাঁরা জানান, চারটি বিধানসভার সদস্যদেরকে নিয়ে আজ বৈঠক হয়েছে। দলকে বুথ স্তর থেকে আরও চাঙ্গা করতে সাধারণ মানুষদের জন্য সদস্যপদের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এর পাশাপাশি কোনো সদস্য যদি কাজ না করে তাঁকে শোকজের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।