বাজি ফাটাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি বাড়ি সহ ধান ও খড়ের আঁটি
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১৪:১৬
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: আনন্দের মুহুর্তে বাজি ফাটাতে গিয়ে এমন ভয়াবহ বিভীষিকার শিকার হতে হবে তা কল্পনাও করতে পারেননি এলাকার বাসিন্দারা। বাজির আগুনে পুড়ে গেল একটি বাড়ি সহ ধান ও বেশ কিছু খড়ের আঁটি। অভিযোগ, দমকলে ফোন করার পরেও তাদের ফোনে পাইনি স্থানীয়রা। ফলে দমকল বাহিনীর আসতেও দেরী হয়। ঘটনটি ঘটেছে ময়নাগুড়ির মাধবডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের জটেশ্বর এলাকায়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, এদিন বাজি ফাটাচ্ছিল এলাকাবাসীরা। কিন্তু তখন ওই বাজির আগুনের ফুলকি থেকেই একটি বাড়ি, ধান ও খড়ের আঁটিতে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা দমকলে ফোন করেন। কিন্তু দমকলে ফোন লাগে না বলে অভিযোগ তাঁদের। অনেকবার চেষ্টার পর দমকল বাহিনীকে ফোনে পাওয়া যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলকর্মীরা। তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা। এরপর দমকল বাহিনীর দেরী করে আসা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দমকলের গাড়ি আটকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা এসে পরিস্থিতি শান্ত করে। এর পাশপাশি গ্রামবাসীদের অভিযোগগুওি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেয় পুলিশ।