Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্যে বেধড়ক মারধর, চাঞ্চল্য

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন পাটোয়ারীকে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ

তৃণমূল পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্যে বেধড়ক মারধর, চাঞ্চল্য
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন পাটোয়ারীকে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের তীর ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।  

Advertisement

জানা গিয়েছে, আজ বুধবার বারুইপুর থানার অন্তর্গত বৃন্দাখাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। পুজোর অনুমতির জন্য বারুইপুর থানায় যাচ্ছিলেন ওই তৃণমূল প্রধান। সেই সময়ে রাস্তায় তাঁকে ঘিরে ধরে বিজেপির কিছু লোকজন। অভিযোগ, লাঠি দিয়ে প্রকাশ্য রাস্তায় তাঁকে বেধরক মারধর করা হয়। আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। এই আক্রমণের জেরে তৃণমূল প্রধানের বাম হাত ভেঙে গিয়েছে, পাশাপাশি বাম দিকের পায়ে গুরুতর চোট লেগেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায়। সেই ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে বিজেপির পক্ষ থেকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, ওই তৃণমূল প্রধান এলাকায় বহু বিজেপি কর্মীর উপর আগে অত্যাচার চালিয়েছে। এই ঘটনায় যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের।      

Advertisement
সম্পর্কিত সংবাদ