Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মিসভায় সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করলেন তৃণমূল পর্যবেক্ষক

বিধানসভা ভোট ঘোষণা আসন্ন। তার আগে ওয়ার্ডের হাল জানতে বৈঠক শুরু হয়েছে মহেশতলায়। ভোটের সময় যাতে বিরোধীরা কোনো ইস্যু নিয়ে শাসকদলকে চাপে না ফেলতে পারে, তার জন্য যেসব প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল সেগুলি কতটা হয়েছে, খোঁজ নিলেন ডায়মন্ডহারবারের পর্যবেক্ষক শামীম আহমেদ

কর্মিসভায় সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করলেন তৃণমূল পর্যবেক্ষক
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা ভোট ঘোষণা আসন্ন। তার আগে ওয়ার্ডের হাল জানতে বৈঠক শুরু হয়েছে মহেশতলায়। ভোটের সময় যাতে বিরোধীরা কোনো ইস্যু নিয়ে শাসকদলকে চাপে না ফেলতে পারে, তার জন্য যেসব প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল সেগুলি কতটা হয়েছে, খোঁজ নিলেন ডায়মন্ডহারবারের পর্যবেক্ষক শামীম আহমেদ। পাশাপাশি ওয়ার্ডের রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের মনোভাব নিয়েও পর্যালোচনা হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার ১১ নম্বর ওয়ার্ডে বৈঠক করেছেন শামীম। সূত্রের খবর, মহেশতলার দুটি বড়ো ইস্যু হল, রাস্তা এবং জমা জল। এছাড়াও বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ নিয়ে সমস্যা রয়েছে। সাধারণ মানুষকে সুরাহা দিতে কাজগুলির কী অবস্থা, তা নিয়ে এদিন কাউন্সিলার, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে ওয়ার্ড কনভেনার ও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক হয়। শামীম জানিয়েছেন, মহেশতলায় পথশ্রী প্রকল্পে প্রায় ১৫০০ রাস্তার অনুমোদন এসেছে। এই বিধানসভায় বেহাল রাস্তা নিয়ে সমস্যা ছিল। তবে সরকারি উদ্যোগে বিভিন্ন সড়কের কাজ শুরু হয়েছে। সেগুলি শেষ হলে অনেকটা সহজ হবে যাতায়াত। মিটবে মানুষের ক্ষোভ। এছাড়াও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজও অনেকটা মিটেছে। জানা গিয়েছে, এদিনের কর্মিসভায় দলীয় কর্মীদের থেকে বিভিন্ন বিষয় নিয়েও মতামত চাওয়া হয়। কী কাজ করলে ভালো হয় সেসব নিয়ে জানতে চান পর্যবেক্ষক। কর্মীদের সঙ্গে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, ভোট পরিকল্পনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ