Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দলের অফিসকেই জনসংযোগ কেন্দ্র করলেন তৃণমূল বিধায়ক

জেলা পার্টি অফিসের পরিচয় বদলে করা হল বিধায়কের জনসংযোগ ও পরিষেবা কেন্দ্র। বসিরহাট দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক সুরজিৎ মিত্র ওরফে বাদল জেলা পার্টি অফিসকেই বিধায়ক কার্যালয় করেছেন। বসিরহাট প্রান্তিক মাঠ সংলগ্ন এই কার্যালয়। সেটি সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

দলের অফিসকেই জনসংযোগ কেন্দ্র করলেন তৃণমূল বিধায়ক
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জেলা পার্টি অফিসের পরিচয় বদলে করা হল বিধায়কের জনসংযোগ ও পরিষেবা কেন্দ্র। বসিরহাট দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক সুরজিৎ মিত্র ওরফে বাদল জেলা পার্টি অফিসকেই বিধায়ক কার্যালয় করেছেন। বসিরহাট প্রান্তিক মাঠ সংলগ্ন এই কার্যালয়। সেটি সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

Advertisement

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বসিরহাট শহরে ওই অফিসটি জেলা পার্টি অফিস হিসাবে ব্যবহৃত হতো। ধীরে ধীরে এই কার্যালয়টি বেহাত হতে বসেছিল। সেটিকেই নতুনভাবে সাজিয়ে বিধায়ক কার্যালয়ে রূপান্তরিত করা হয়েছে। এখন থেকে বসিরহাট দক্ষিণ বিধানসভার মানুষ বিভিন্ন প্রশাসনিক কাজ, শংসাপত্র, আবেদনপত্র কিংবা নথিপত্র সংক্রান্ত সহায়তার জন্য সরাসরি এই অফিসে যোগাযোগ করতে পারবেন।
এনিয়ে বিধায়ক সুরজিৎ মিত্র বলেন, মানুষ যাতে দ্রুত পরিষেবা পায় এবং ছোটখাট সমস্যার জন্য হয়রানির শিকার না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। আমি মানুষের পাশে থেকেই কাজ করতে চাই। মানুষ আমার উপর ভরসা রেখে জিতিয়েছেন। আমার দায়িত্ব মানুষের সেই বিশ্বাস বজায় রাখা। 
তবে এ নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলেন, আসলে ভয়ে এইসব করছেন বিধায়ক। যেভাবে ওঁরা মানুষের উপর অত্যাচার করেছেন, তার জবাব মানুষ বাড়িতে চাইতে যাবে। তাই বাড়িকে রক্ষা করতেই আগেভাগে এই ভাবনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ