Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

২১ জুলাই উপলক্ষ্যে তৃণমূল নেত্রীর বার্তা

আগামী সোমবার ধর্মতলায় শহিদ সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। তার প্রস্তুতি পুরোমাত্রায় চলছে জোড়াফুল শিবিরের। মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শহিদ স্মরণে একুশে জুলাইয়ের বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২১ জুলাই উপলক্ষ্যে তৃণমূল নেত্রীর বার্তা
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবার ধর্মতলায় শহিদ সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। তার প্রস্তুতি পুরোমাত্রায় চলছে জোড়াফুল শিবিরের। মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শহিদ স্মরণে একুশে জুলাইয়ের বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাখো মানুষের সমাগমে আগামীর লড়াইয়ের বার্তা উঠে আসে ওই ভিডিওতে। তারপরই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বাঁধার কাজে নেমে পড়েন তৃণমূল কর্মীরা। শুভারম্ভ হয়েছে খুঁটিপুজোর মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিসহ বিভিন্ন নেতা। মূল মঞ্চ ছাড়াও আরও দুটি ছোট মঞ্চ হচ্ছে। সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষজন সেখানে থাকবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ