সংবাদদাতা, রামপুরহাট : শনিবার রাতে মল্লারপুর থানার বিশিয়া গ্রামে বোমা নিক্ষেপ করে খুন করা হল এক তৃণমূল নেতাকে। জখম হয়েছেন তাঁর দুই সঙ্গী। ঘটনায় অভিযোগের তীর সিপিএম ও বিজেপির দিকে।
সংবাদদাতা, রামপুরহাট : শনিবার রাতে মল্লারপুর থানার বিশিয়া গ্রামে বোমা নিক্ষেপ করে খুন করা হল এক তৃণমূল নেতাকে। জখম হয়েছেন তাঁর দুই সঙ্গী। ঘটনায় অভিযোগের তীর সিপিএম ও বিজেপির দিকে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তৃণমূল নেতার নাম বাইতুল্লা শেখ (৪০)। বাড়ি বিসিয়া গ্রামে। তিনি তৃণমূলের ময়ূরেশ্বর ১ ব্লক কমিটির সদস্য ও প্রাক্তন কর্মদক্ষ ছিলেন। বর্তমানে তার স্ত্রী শাকিলা বিবি ৫০ সমিতির কর্মাধ্যক্ষ। এদিন আটটা নাগাদ গ্রামের মোড়ের দোকান থেকে চা খেয়ে ফিরছিলেন তারা। অন্ধকার রাস্তা সুযোগ নিয়ে পরপর তিনটি বোমা নিক্ষেপ করা হয়। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। তার সঙ্গে থাকা বাকি দুজনও অল্পবিস্তর জখম হন। স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বাইতুল্লাকে মৃত বলে ঘোষণা করেন। যখন রাজিব শেখ ও স্থানীয় বড়তুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজ্জাদ শেখ বলেন, বিজেপির লোকজন এই বোমা মেরেছে। তারা স্থানীয় দুজনের নামও বলেছে। এলাকার তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় অবশ্য বলেন, বাইতুল্লা দক্ষ সংগঠক ছিল। সিপিএম কারসাজি করে তাকে মেরে ফেলল। যদিও এলাকার সিপিএম নেতা অরূপ বাগ বলেন, সারা রাজ্যে যা হচ্ছে এখানেও তাই হয়েছে। এই খুনের ঘটনার সঙ্গে সিপিএমের বিন্দুমাত্র যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
অন্যদিকে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, বিশিয়া গ্রামে আমাদের কোন সংগঠন নেই। যে মারা গেছে সে কাজল গোষ্ঠীর লোক কিনা, আর যে মেরেছে সে অনুব্রত গোষ্ঠীর লোক কিনা দেখুন। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ও ভাগ বাটোয়ার জন্য এই খুন। এদিকে খুনের ঘটনার পর থেকেই গ্রামজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। গোটা গ্রাম থমথমে।