বড়ঞায় বাম-বিজেপির সমর্থনে নতুন প্রধান তৃণমূলের আমিনা
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: শুক্রবার বড়ঞা ব্লকের সুন্দরপুর পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচনিত হলেন তৃণমূলের আমিনা বেগম। এই পঞ্চায়েতের প্রধান সাহিনা বেগমকে অনাস্থায় অপসারিত করা হয়। তারপর এদিন প্রধান নির্বাচন হয়। বাম, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল সদস্যরা মিলিতভাবে নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত করেন।

Advertisement

এই পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে তৃণমূল ১৫টি আসন পেয়েছিল। বিজেপি তিনটি, কংগ্রেস, সিপিএম ও নির্দল প্রার্থীরা দু’টি করে আসনে জয়ী হন। তবে প্রধান নির্বাচনের সময় তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধান সাহিনা বেগম এবং বর্তমান প্রধান আমিনা বেগম মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই সময় ভোটের ফল টাই হয়ে গেলে প্রশাসনের পক্ষ থেকে টস করা হয়। টসে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছিলেন সাহিনা। সম্প্রতি অনাস্থায় অপসারিত হন সাহিনা। এদিন প্রধান নির্বাচনের সময় ১৫জন সদস্য হাজির হয়েছিলেন। পঞ্চায়েত প্রধান আমিনা বেগম বলেন, এদিন তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি ও নির্দল সদস্যরা আমাকে ভোট দিয়ে প্রধান নির্বাচিত করেছেন। বড়ঞার বিজেপির বিধায়ক সুখেন কমার বাগদি বলেন, রাজ্য থেকে পরিষ্কার নির্দেশ আছে পঞ্চায়েতে বোর্ড গঠনের বিষয়ে আমাদের নাক গলানো যাবে না। তাই সদস্যরা সমর্থন করলেও আমার কিছু বলার নেই।