Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড়ে বিএলএদের নিয়ে তৃণমূলের আলোচনা শিবির

রবিবার পানাগড়ের লায়ন্স ক্লাবের হলঘরে বাংলার ভোট রক্ষা নামে বুথ লেভেল এজেন্টদের নিয়ে আলোচনা শিবির করে তৃণমূল কংগ্রেস।

পানাগড়ে বিএলএদের নিয়ে তৃণমূলের আলোচনা শিবির
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: রবিবার পানাগড়ের লায়ন্স ক্লাবের হলঘরে বাংলার ভোট রক্ষা নামে বুথ লেভেল এজেন্টদের নিয়ে আলোচনা শিবির করে তৃণমূল কংগ্রেস। বিহারের মতো বাংলাতেও নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর শুরু করলে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের কী করতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তৃণমূল কংগ্রেসের কাঁকসার ব্লক সভাপতি নবকুমার সামন্ত বলেন, কেন্দ্রীয় সরকার কায়দা করে ভোটার লিস্ট সংশোধনের কাজে নেমেছে। বিহারে এটা করা হচ্ছে। বিজেপি বিরোধী ভোটার বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। নির্বাচন কমিশন স্বশাসিত কমিশন হলেও সংসদে এনিয়ে আলোচনার সুযোগ দেওয়ার দরকার ছিল। এদিন বুথের কর্মীদের উৎসাহিত করতে বক্তব্য রাখেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দলের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাশন, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, কোনও যোগ্য লোকের নাম বাদ গেলেই আন্দোলন হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ