Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়ের বর্ষপূর্তি, বাঁকুড়ায় তৃণমূলের মিষ্টি বিলি

লোকসভা নির্বাচনে জয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাঁকুড়ায় তৃণমূল মিষ্টি বিলি করল

জয়ের বর্ষপূর্তি, বাঁকুড়ায় তৃণমূলের মিষ্টি বিলি
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: লোকসভা নির্বাচনে জয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাঁকুড়ায় তৃণমূল মিষ্টি বিলি করল। গতবছর ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল। বাঁকুড়া আসন গতবার বিজেপি-র কাছ থেকে তৃণমূল ছিনিয়ে নেয়। সেই জয়ের এদিন এক বছর পূর্ণ হয়। সেই উপলক্ষ্যে দলের কর্মীদের হাতে জার ভর্তি মিষ্টি তুলে দেন বাঁকুড়ার সাংসদ তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক অরূপ চক্রবর্তী। দলের জয়ের পাশাপাশি বিদেশের মাটিতে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফল্যও এদিন পালন করা হয়। 

Advertisement

বাঁকুড়ায় মিষ্টিমুখের পাশাপাশি ওই উপলক্ষ্যে বড়জোড়ায় শাসক দল মিছিল করে। ওই মিছিলে রাজ্য তৃণমূলের সম্পাদক তথা স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ প্রমুখ উপস্থিত ছিলেন। অরূপবাবু বলেন, ২০১৯ সালের ভোটে বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ভোটে জয় পেয়েছিল। আমরা গতবার ওই ঘাটতি পূরণ করে প্রায় ৩৩ হাজার ভোটে জয়লাভ করি। ওই জয়ে দলের কর্মী-সমর্থকদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। দলের কর্মীরা এদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাসিন্দাদেরও মিষ্টিমুখ করিয়েছেন। পকিস্তানের বিরুদ্ধে দেশের সেনাবাহিনীর সাফল্য বিদেশের মাটিতে দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফলভাবে প্রচার করেছেন। এদিন আমরা ওই সাফল্যও প্রচার করেছি। 
অলোকবাবু বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের আগেও দেশকে প্রাধান্য দিয়েছেন। ফলে আমরা অভিষেকবাবুকে ধন্যবাদ জানিয়ে এদিন কর্মসূচি গ্রহণ করেছিলাম। এদিন বিকেলে বড়জোড়ায় আয়োজিত দলের মিছিলে বহু সাধারণ মানুষও অংশ নেন। মিছিল বড়জোড়া বাজার পরিক্রমা করে মালিয়ার রোডের চৌমাথায় শেষ হয়। সেখানে 
আমরা উপস্থিত লোকজনের মধ্যে অভিষেকবাবুর সাফল্য তুলে 
ধরি।   -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ