Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চণ্ডীপুরে সাংগঠনিক বৈঠকে রণকৌশল ঠিক করল তৃণমূল

রবিবার চণ্ডীপুর ব্লকের মগরাজপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ও ভোটার তালিকা নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক হল।

চণ্ডীপুরে সাংগঠনিক বৈঠকে রণকৌশল ঠিক করল তৃণমূল
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার চণ্ডীপুর ব্লকের মগরাজপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ও ভোটার তালিকা নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক হল। মূলত বৃন্দাবনপুর-২ অঞ্চল তৃণমূলের আয়োজনে ওই এলাকায় ছ’টি সরকারি ক্যাম্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সেজন্য আগাম জানানো হবে। পাশাপাশি ভোটার তালিকা নিয়েও আলোচনা হয়। বৈঠকে প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, দলের ব্লক সভাপতি সুনীল প্রধান ও জেলা পরিষদ সদস্য স্বপনকুমার প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্প্রতি বৃন্দাবনপুর-২ পঞ্চায়েতের অধীন নরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল পরাজিত হয়। এদিনের বৈঠকে সেই হারের ‘ময়নাতদন্ত’ও হয়। সরকারি উন্নয়নকে হাতিয়ার করে জনসংযোগে জোর দেওয়ার জন্য পঞ্চায়েত প্রধান অশোক প্রামাণিক এবং অঞ্চল সভাপতি রাজেন হাতিকে বলা হয়। আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে দলের নির্বাচিত সদস্য ও বুথ সভাপতিদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ