Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০২১ সালে ভোট পরবর্তী হিংসা উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলার

২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় উলুবেড়িয়া থেকে তৃণমূল কাউন্সিলার নির্মল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

২০২১ সালে ভোট পরবর্তী হিংসা  উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলার
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা মামলায় এবার উলুবেড়িয়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নির্মল যাদবকে গ্রেপ্তার করল বাউড়িয়া থানার পুলিশ। শুক্রবার রাতে ফুলেশ্বর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেইসঙ্গে তিনি হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি। শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচদিনের পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

২০২১ সালে ভোট পরবর্তী হিংসা মামলায় নাম জড়ায় বাউড়িয়ার বাসিন্দা নির্মলের। এই নিয়ে সম্প্রতি বাউড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরেই শুক্রবার রাতে ফুলেশ্বর এলাকায় শ্বশুরবাড়ি থেকে নির্মল যাদবকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন থানা থেকে বের করার সময় নির্মলকে লক্ষ্য করে সাধারণ মানুষ ত্রিপল চোর, কম্বল চোর বলে কটূক্তি করতে থাকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নির্মল সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন, দাদাগিরি করতেন। কথায় কথায় হুমকি দিতেন। কাউন্সিলার থাকাকালীন তিনি একাধিক মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন। ধৃতের কঠোর শাস্তি দাবি করেন তাঁরা।
এই প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, এইসব তৃণমূল নেতা ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষের উপর নানাভাবে অত্যাচার করেছিলেন। এতদিন মানুষ চুপ করেছিল। এখন তাঁরা মুখ খুলছে। নির্মল যাদবের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আছে।
রাজ্য বিজেপির শিক্ষা সেলের কো-কনভেনর পিন্টু পাড়ুই জানান, একজন শিক্ষক দুর্নীতি, দাদাগিরি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন– এটা শিক্ষক সমাজের লজ্জা। ধৃত কাউন্সিলার তথা শিক্ষকের কঠোর শাস্তির দাবি করেন তিনি। তবে এদিন আদালতে যাওয়ার পথে নিজেকে নির্দোষ বলে দাবি করেন নির্মল যাদব।   

Advertisement
সম্পর্কিত সংবাদ