Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতি বদল তৃণমূলের

বিধানসভা ভোটের কয়েক মাস আগে আলিপুরদুয়ারে দলীয় নেতৃত্বে বড় বদল আনল তৃণমূল। জেলায় আটটি সাংগঠনিক ব্লকের মধ্যে পাঁচটিতে সভাপতি বদল করল রাজ্যের শাসক দল।

আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতি বদল তৃণমূলের
  • ২৬ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিধানসভা ভোটের কয়েক মাস আগে আলিপুরদুয়ারে দলীয় নেতৃত্বে বড় বদল আনল তৃণমূল। জেলায় আটটি সাংগঠনিক ব্লকের মধ্যে পাঁচটিতে সভাপতি বদল করল রাজ্যের শাসক দল। এর মধ্যে আলিপুরদুয়ার-২ ব্লকে পরিতোষ বর্মনের জায়গায় সভাপতি করা হয়েছে জ্যোতি দাস অধিকারীকে। পরিতোষবাবু ডিপিএসসির চেয়ারম্যান পদ সামলাচ্ছেন। মনে করা হচ্ছে দায়িত্বভার লাঘব করতেই তাঁকে বাদ দেওয়া হয়েছে ব্লক সভাপতি পদ থেকে।

Advertisement

অন্যদিকে, কুমারগ্রাম ব্লকে ধীরেশচন্দ্র রায়ের বদলে সুদয় নার্জিনারীকে ব্লক সভাপতি করা হয়েছে। কালচিনি ব্লকে তৃণমূলের সভাপতি পদে বাদ পড়েছেন অসীম লামা। তাঁর জায়গায় তরুণ মুখ পেমা লামাকে আনা হয়েছে। মাদারিহাটে এতদিন দলের ব্লক সভাপতি পদ সামলাচ্ছিলেন বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। নতুন সভাপতি করা হয়েছে বিশাল গুরুংকে। বিশালবাবু এক সময় দলের যুব সভাপতি ছিলেন। ফালাকাটা টাউন ব্লকের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুভব্রত দে’কে। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন রাজু মিশ্র। আলিপুরদুয়ার-১, ফালাকাটা (গ্রামীণ) ও আলিপুরদুয়ার টাউন এই তিনটি ব্লকের সভাপতি বদল করা হয়নি। 
তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, ‘আগামী বিধানসভা ভোটে আমরা জেলায় ভালো ফল করতে চাই। তাই এই সিদ্ধান্ত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ