Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রচারের দেওয়াল ‘দখল’ নিয়ে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষ

ইদ মিটতেই ভোটপ্রচারে নামল আইএসএফ। রবিবার ছুটির দিনে ভোট প্রচারে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে জড়াল নৌসাদ সিদ্দিকির দল। ভাঙড় ও মধ্যমগ্রাম দু’জায়গাই উত্তপ্ত হয়ে উঠল দু’পক্ষের সংঘর্ষ, হাতাহাতিতে।

প্রচারের দেওয়াল ‘দখল’ নিয়ে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষ
  • ২৩ মার্চ, ২০২৬ ০৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও দক্ষিণ ২৪ পরগনা: ইদ মিটতেই ভোটপ্রচারে নামল আইএসএফ। রবিবার ছুটির দিনে ভোট প্রচারে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে জড়াল নৌসাদ সিদ্দিকির দল। ভাঙড় ও মধ্যমগ্রাম দু’জায়গাই উত্তপ্ত হয়ে উঠল দু’পক্ষের সংঘর্ষ, হাতাহাতিতে।  

Advertisement

দেওয়াল দখল ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় মধ্যমগ্রামের রোহণ্ডা-চণ্ডীগড় পঞ্চায়েতের গোপালপুর গ্রাম। তৃণমূল ও আইএসএফ কর্মীদের সংঘর্ষের জেরে দু’পক্ষের কয়েকজন জখম হয়েছেন। মধ্যমগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উভয়পক্ষই মধ্যমগ্রাম থানায় অভিযোগও দায়ের করেছেন। ২০১১ সাল থেকে মধ্যমগ্রাম কেন্দ্রের বিধায়ক রথীন ঘোষ। এবারেও তাঁর উপর ভরসা রেখেছে তৃণমূল। তাঁর বিপক্ষে আইএসএফ বা বিজেপি কেউই প্রার্থী ঘোষণা করতে পারেনি। কিন্তু আইএসএফের কর্মীরা প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল দখল শুরু করে দিয়েছেন। এদিন ভোটের প্রচারের দেওয়াল ‘দখল’ ঘিরেই রাজনৈতিক হিংসায় উত্তেজনা ছড়ায়। গোপালপুর গ্রামের একটি গৃহস্থ বাড়ির দেওয়াল রয়েছে। গত নির্বাচনে দেওয়ালটি ছিল আইএসএফের ‘দখলে’। 
অভিযোগ, এবার ওই দেওয়াল ‘দখল’ করে প্রার্থীর সমর্থনে প্রচারের কাজ শুরু করেন তৃণমূল কর্মীরা। বিষয়টি জানার পরেই বাধা দেন আইএসএফের কর্মীরা। ফলে, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় আইএসএফ নেতা শেখ সাবির আলি বলেন, আমাদের দেওয়াল দখল করার চেষ্টা করে তৃণমূল। বাধা দিতেই তৃণমূলের লোকজন চড়াও হয়। ৪-৫ জন কর্মী জখম হয়েছে। পুলিশের কাছে অভিযোগও করেছি। এপ্রসঙ্গে, স্থানীয় তৃণমূল নেতা দিলওয়ার হোসেন বলেন, বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলাম। তখন আইএসএফের কর্মীরা আমাদের উপর হামলা চালায়। বুথ সভাপতি শেখ নাসিরুদ্দিন সহ কয়েকজন জখম হয়েছেন। মহিলাদেরও মারধর করেছে। একই ছবি ভাঙড়েও। এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং আইএসএফ কর্মীরা। ঘটনায় এক মহিলা জখম হয়েছেন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নিউটাউন লাগোয়া ভাঙড়ের পোলেরহাট থানার কুলবেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোনও লিখিত অভিযোগ করেনি।

সম্পর্কিত সংবাদ