Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রদ্ধা নিবেদন

শুধুমাত্র কবিতাকে ভালোবেসে আবৃত্তিকে সঙ্গী করে মাত্র কয়েক বছর আগে শ্রবণা শীল নিজের উদ্যোগে গড়ে তুলেছিলেন ‘শ্রবণার কবিতার বাড়ি’।

শ্রদ্ধা নিবেদন
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• শুধুমাত্র কবিতাকে ভালোবেসে আবৃত্তিকে সঙ্গী করে মাত্র কয়েক বছর আগে শ্রবণা শীল নিজের উদ্যোগে গড়ে তুলেছিলেন ‘শ্রবণার কবিতার বাড়ি’। ইতিমধ্যেই ছোট বড় মিলিয়ে তাঁর বাড়ির সদস্য সংখ্যা আশির উর্দ্ধে। জন্মদিন উপলক্ষে সম্প্রতি তাদের আয়োজনে কবিতা পাঠের আসর বসে মৌলালী যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে।

Advertisement

‘শব্দিত সাম্পান’ শীর্ষক এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের জেলা তথাপি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সুবোধ সরকারের কবি জীবনের ৫০ বছর উদযাপন করে উপস্থাপিত হয় ‘কৃষ্ণনগরের পাবলো নেরুদা’। সুকুমার রায়ের আবোল তাবোল কবিতার কোলাজ ‘হাসি নিষেধ’ও রতনতনু ঘাঁটির কবিতার কোলাজ পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রাজা দাস, দীধিতি চক্রবর্তী ও চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়ের কবিতাপাঠ ছাত্রছাত্রীদের উৎসাহিত করে। পরিবেশ সচেতনতায় ঈপ্সিতা বসু সংকলিত রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ সহ একুচ্ছ কবিদের কবিতার কোলাজ ‘একটি গাছ অনেক প্রাণ’ উপস্থাপন করে কিশোর কিশোরীরা। সলিল চৌধুরীকে শ্রদ্ধা জনিয়ে চুঁচুড়ার মঞ্জীর সংস্থার পরিবেশনার নৃত্য প্রশংসনীয়। সিউড়ির উচ্চারণ আবৃত্তি সংস্থার পরিবেশনার আবৃত্তি অনুষ্ঠানে আলাদা মাত্রা আনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ